Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2024, 10:00 am
Last modified: 04 December, 2024, 10:03 am

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের

চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার

ওই বিমান যাত্রী ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন
টিবিএস রিপোর্ট
04 December, 2024, 10:00 am
Last modified: 04 December, 2024, 10:03 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা মূল্যের সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে  বেবিচকের সহযোগিতায় টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে।

ওই বিমান যাত্রী ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন।  

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন,  "চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল।"

তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫  লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা)  এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়- যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান।

উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, এই যাত্রী প্রায়শই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।

তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি (৭ হাজার ইউএস ডলারের সমান) মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা  জব্দ করা হয়। এনএসআইর সুপারিশে কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

মুদ্রা পাচার / বৈদেশিক মুদ্রা পাচার / কাস্টমস / চোরাচালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • মোবাইল আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানোসহ যৌক্তিক দাবি মেনে নিল সরকার
  • বিমানবন্দরের বাইরে কুরিয়ার কার্গো ক্লিয়ারেন্সের উদ্যোগ সরকারের

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net