Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা

বাংলাদেশ

খুলনা ব্যুরো
27 November, 2024, 05:00 pm
Last modified: 27 November, 2024, 05:05 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬

খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তারা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেসিসিতে যান। সেখানে কেসিসি প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান।
খুলনা ব্যুরো
27 November, 2024, 05:00 pm
Last modified: 27 November, 2024, 05:05 pm
ছবি: টিবিএস

খুলনা নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়ানক বেড়েছে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১৩জন এবং প্রতিদিন  নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবুও মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই অবিলম্বে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং কেসিসিতে স্মারকলিপি জমা দিয়েছে খুলনা মহানগর বিএনপি।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তারা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেসিসিতে যান। সেখানে কেসিসি প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান।

স্মারকলিপি উল্লেখ করা হয়, শহরের জরাজীর্ণ সড়ক ও অলি-গলি এবং ভাঙাচোরা ড্রেনের কাজ মন্থর গতিতে চলায় উন্নয়ন বিড়ম্বনা নগরবাসীর 'গলার কাটা' হয়ে দাড়িয়েছে। বিগত বছরগুলোতে বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এবং শীত মৌসুম এই মশা চলে যায়। তবে এই বছর রোগটি জটিল ও মারাত্মক রূপ নিয়েছে। শীত মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে প্লাটিলেটের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গিয়ে চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অথচ মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশার লার্ভা নিধনে তাদের কোনো উদ্যোগ যেমন নেই, পাশাপাশি ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দেয়, কেসিসির ছিটানো এই স্প্রে মশক নিধনে অকার্যকর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতিরও পরিচায়ক দিয়েছে।

আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে মরণাপন্ন রোগীর দেহে প্লাজমা দেওয়ার প্রয়োজনে অধিকাংশরাই দ্বারস্থ হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে। কারণে নগরীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকলেও, চিকিৎসা ব্যয় মাত্রাতিরিক্ত হওয়ায় অনেকেই যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
স্মরকলিপি গ্রহণ কালে কেসিসি সচিব বলেন, 'দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনে, সড়ক ও ড্রেন সংস্কারের কাজ শেষ করা হবে।'

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকরুল আলম, বেগম রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, থানা বিএনপির কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ূন), হাফিজুর রহমান মনি, মো. মুরশিদ কামাল প্রমূখ।

Related Topics

টপ নিউজ

খুলনা সিটি করপোরেশন / ডেঙ্গু / বিএনপি / বিক্ষোভ মিছিল / স্মারকলিপি জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net