Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
সিলেটে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৬

বাংলাদেশ

সিলেট ব্যুরো
26 November, 2024, 06:45 pm
Last modified: 26 November, 2024, 06:51 pm

Related News

  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৬

হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মরদেহ নিয়ে শাহপরাণ গেটে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন ও যুবদল নেতাকর্মীরা।
সিলেট ব্যুরো
26 November, 2024, 06:45 pm
Last modified: 26 November, 2024, 06:51 pm
নিহত বিলাল। ছবি: সংগৃহীত

সিলেট নগরের শাহপরাণ এলাকায় দুপক্ষের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় সংঘর্ষে নিহত হন। তিনি বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে।

তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিহতের হাতের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি, তবে পুলিশ ছয়জনকে আটক করেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে কদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে এলাকার কিছু লোক বিভক্ত হয়ে পড়ে এবং এ নিয়ে সালিশ-বৈঠকও হয়। তবে পরিস্থিতি শান্ত হয়নি।

এরই জের ধরে সাকেরের পক্ষ নেন যুবদল-ছাত্রদলের সিলেট শাহজালাল উপশহর গ্রুপের কিছু নেতাকর্মী।

সূত্র জানায়, সোমবার রাতে কয়েকজন নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকায় গিয়ে স্থানীয় এক পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বিলাল গুরুতর আহত হন।

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, 'ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।'

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মরদেহ নিয়ে শাহপরাণ গেটে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন ও যুবদল নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

যুবদল কর্মী নিহত / যুবদলের সংঘর্ষ / সিলেট বিএনপি / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net