Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানা শ্রমিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2024, 10:10 am
Last modified: 26 November, 2024, 10:17 am

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট–কারওয়ান বাজার অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
  • ছয় লেনের দাবিতে একাধিক স্থানে অবরোধ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট

বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানা শ্রমিকদের

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাবি আদায়ে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন
টিবিএস রিপোর্ট
26 November, 2024, 10:10 am
Last modified: 26 November, 2024, 10:17 am
ছবি: সংগৃহীত

সার্ভিস বেনিফিট ও বিভিন্ন বকেয়া পাওনা পরিশোধসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়ায় ডিইপিজেড এর সামনে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাবি আদায়ে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, "কারখানাটির শ্রমিকদের বকেয়া পাওনা রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়কটি অবরোধ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনও শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে এবার সড়ক থেকে শ্রমিকরা সরবেন না বলেও জানান।

মো. ইসলাম নামে লেনী অ্যাপারেলস লিমিটেডের একজন সাবেক কর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চার বছর আগে কারখানা বন্ধ হওয়ার সময়কার এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা ধারণা করছেন, এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারণে সকাল থেকে সড়ক অবরোধ করা হয়েছে।"

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "২০২১ সালে সংকটের মুখে বন্ধ হয়ে যায় ডিইপিজেডএর কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস। বন্ধ হয়ে গেলেও কারখানাটির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা এখনো বকেয়া রয়েছে।"

সকাল ১০টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়কটি অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
 
Related Topics

টপ নিউজ

শ্রমিক বিক্ষোভ / সড়ক অবরোধ / আশুলিয়া / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট–কারওয়ান বাজার অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
  • ছয় লেনের দাবিতে একাধিক স্থানে অবরোধ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net