Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
হয়রানি কমাতে অনলাইন কর পদ্ধতি সংস্কারের পরিকল্পনা এনবিআরের

বাংলাদেশ

ইউএনবি
24 November, 2024, 12:05 pm
Last modified: 24 November, 2024, 12:07 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

হয়রানি কমাতে অনলাইন কর পদ্ধতি সংস্কারের পরিকল্পনা এনবিআরের

বর্তমানে আয়কর আইনজীবীরা ম্যানুয়ালি তাদের গ্রাহকদের আয়কর রিটার্ন জমা দিচ্ছেন
ইউএনবি
24 November, 2024, 12:05 pm
Last modified: 24 November, 2024, 12:07 pm
ফাইল ছবি

করদাতাদের হয়রানি কমাতে এবং জাতীয় কোষাগারে রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে অনলাইনে কর্পোরেট ট্যাক্স ফাইলিং, আয়কর আইনজীবীদের জন্য একটি অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা এবং সকল করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য একটি বিশেষভাবে প্রস্তুত অ্যাপ।

বর্তমানে আয়কর আইনজীবীরা ম্যানুয়ালি তাদের গ্রাহকদের আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। কিন্তু করদাতাদের হয়রানি কমাতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে গুরুত্ব দিচ্ছে এনবিআর।

স্বতন্ত্র আয়করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর নির্ধারিত ওয়েবসাইটে একটি হিসাব খুলতে হবে।

এ জন্য করদাতার  ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধনের একটি সিমকার্ড লাগবে। তবে এটি ট্যাক্স আইনজীবীদের তাদের ক্লায়েন্টদের পক্ষে আয়কর রিটার্ন জমা দিতে সমস্যা সৃষ্টি করতে পারে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বিষয়টি সমাধানে কাজ করছে।

তিনি বলেন, "কর আইনজীবী ও করদাতাদের সমস্যা সমাধানে আমরা খুবই আন্তরিক।"

সম্প্রতি এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষ এমন একটি ব্যবস্থা তৈরির জন্য কাজ করছে, যেখানে আয়কর আইনজীবীরা তাদের নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

তিনি বলেন, "এর মাধ্যমে আয়কর আইনজীবীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।"

ইতোমধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং বেসরকারি খাতের আয়কর সার্কেলের আওতাধীন সরকারি চাকরিজীবীদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করেছে এনবিআর।

সব তফসিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এবং কিছু বহুজাতিক কোম্পানি যথাক্রমে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসির কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

এ পদ্ধতি থেকে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ এবং দাখিলকৃত রিটার্নের কপি, রশিদ, আয়কর সনদ, টিআইএন সনদের কপি ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা পেতে পারেন। এ ছাড়া যে কেউ বিগত বছরের জন্য দাখিল করা ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

ই-রিটার্নে দাখিলের করতে সফল নিবন্ধনের জন্য প্রত্যেক করদাতার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি বায়োমেট্রিক সিম প্রয়োজন।

করপোরেট ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে বর্তমানে ট্যাক্স রিটার্ন দাখিলের সময় বিভিন্ন ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট করদাতারা যাতে সব প্রক্রিয়া অনুসরণ করে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সেজন্য তার প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, "কিছুটা সময় লাগবে, এ বছর যদি আমরা সেটা করতে নাও পারি, তাহলে আমরা শতভাগ নিশ্চিত যে আগামী বছরের মধ্যে এটা হয়ে যাবে। এরপর করপোরেট করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।"

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিন উপলক্ষে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আগামী বছর থেকে আয়কর রিটার্নের জন্য একটি অ্যাপ চালুর পরিকল্পনাও করছে এনবিআর। আব্দুর রহমান খান বলেন, "বিশেষভাবে প্রস্তুত অ্যাপের মাধ্যমে করদাতারা এ কাজ করতে পারবেন।"

এনবিআর চেয়ারম্যান বলেন, "চলমান অনলাইন পদ্ধতিতে এসব বিষয় চালু করার পর এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্যোগ নেবে। তবে কিছু ব্যতিক্রমও থাকতে পারে।" 

 

Related Topics

টপ নিউজ

আয়কর / ট্যাক্স / ট্যাক্স রিটার্ন / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net