Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2024, 10:20 pm
Last modified: 18 November, 2024, 11:22 pm

Related News

  • নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি

আজ সোমবার রাতে এ অধ্যাদেশ জারি করা হয়।
টিবিএস রিপোর্ট
18 November, 2024, 10:20 pm
Last modified: 18 November, 2024, 11:22 pm
ফাইল ছবি/ফোকাস বাংলা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ সোমবার (১৮ নভেম্বর) রাতে এ অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়। যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

আরও বলা হয়, এ অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাদেশে বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রণিধানমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যা কিছুই থাকুক না কেন, এ অধ্যাদেশের বিধানাবলি প্ৰাধান্য পাবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের চাকরির যেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রয়েছে, সবখানে বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হবে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রণিধানমালা বহাল থাকবে।

Related Topics

টপ নিউজ

চাকরি / বয়স / সরকারি চাকরি / চাকরিতে প্রবেশের বয়স / চাকরির বয়সসীমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net