Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
আওয়ামী লীগ নেতা আমুর আইনজীবীকে মারধর, বের করে দেওয়া হলো আদালত প্রাঙ্গণ থেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 03:30 pm
Last modified: 07 November, 2024, 03:48 pm

Related News

  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

আওয়ামী লীগ নেতা আমুর আইনজীবীকে মারধর, বের করে দেওয়া হলো আদালত প্রাঙ্গণ থেকে

আমির হোসেন আমুর রিমান্ড আবেদন শুনানির সময় তার আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর ও পরে আদালত থেকে বের করে দেন অন্যান্য আইনজীবীরা।
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 03:30 pm
Last modified: 07 November, 2024, 03:48 pm
গত ৭ নভেম্বর আদালত আমির হোসনে আমুর বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রিমান্ড আবেদন শুনানির সময় তার আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর করেন অন্যান্য আইনজীবীরা। পরে তাকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

আমুকে গতকাল বুধবার (৬ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। এদিকে, অভিযুক্তের আইনজীবী মামলায় জামিন আবেদন করেন।

তবে জামিন আবেদন নাকচ করে দিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট শাহীন রেজা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময়, ঢাকা মেট্রোপলিটন সেশন কোর্টের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সহযোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত এসব হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ঘটনার রহস্য উন্মোচনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, আসামি রিমান্ড আবেদন বাতিলের জন্য আপিল করেন এবং জামিনের আবেদন করেন। যখন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী আদালতে কথা বলা শুরু করেন, তখন কিছু আইনজীবী তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়।

পরবর্তীতে, আমু নিজেই আদালতে কথা বলেন। তিনি বলেন, তার আইনজীবী যখন কথা বলছিলেন তখন যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে তিনি কথা বলতে চান না।
তিনি আরও বলেন, "আইনজীবীরা ভাই। যখন পরিবেশ ঠিক হবে, তখন আমরা অবশ্যই কথা বলব।"

আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী বলেন, শুনানির সময় তিনি কিছু বলার চেষ্টা করলে, একদল আইনজীবী তাকে মারধর করে। তারা তাকে মারধর করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়।

আমু তিনবার ঝালকাঠি-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

আমির হোসেন আমু / আইনজীবী / স্বপন রায় চৌধুরী / মারধর / আদালত প্রাঙ্গণ / বের করে দেয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net