Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত: উপাচার্য বরাবর শিক্ষার্থীদের ১০ দফা দাবি

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
31 October, 2024, 11:10 am
Last modified: 31 October, 2024, 11:12 am

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত: উপাচার্য বরাবর শিক্ষার্থীদের ১০ দফা দাবি

কুয়াকাটা থেকে বরিশালগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম মৃত্যুবরণ করেন।
বরিশাল প্রতিনিধি
31 October, 2024, 11:10 am
Last modified: 31 October, 2024, 11:12 am
আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনে উপাচার্য ড. শুচিতা শরমিনের সাথে দেখা করে ১০ দফা দাবি জানান। ছবি: টিবিএস

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে, আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভিসি ভবনে উপাচার্য ড. শুচিতা শরমিনের সাথে দেখা করে ১০ দফা দাবি জানান।

উল্লেখ্য, কুয়াকাটা থেকে বরিশালগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চাপায় মাইশা ফৌজিয়া মিম মৃত্যুবরণ করেন। বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "ওই শিক্ষার্থী হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে বেপরোয়া গতিতে গাড়িটি এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"

এদিকে মাইশার মৃত্যুর খবর পাওয়ার পরপরই শিক্ষার্থীরা গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম জানান, "মাইশাকে চাপা দেওয়ার পরে গাড়িটি না থামিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা গাড়িটিকে ধাওয়া দিয়ে দপদপিয়া সেতুর টোল প্লাজায় আটক করে। যদিও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।"

তিনি আরও বলেন, " শিক্ষার্থীরা বাসটি আটক করে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসে। বিক্ষুব্ধরা গাড়িটি ভাংচজুর করে আগুন ধরিয়ে দেয়।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, "শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা শোকস্তব্ধ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য।"

শিক্ষার্থীদের উত্থাপিত দাবি উপাচার্য মেনে নিয়েছেন উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, "গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এছাড়া সড়কে স্পিডব্রেকার স্থাপন করা হবে।"

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, "উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত সড়ক ছেড়েছি। তবে সকাল ১০টা [আজ] থেকে আবার সড়ক অবরোধ শুরু করবো। দুপুর ১২টার মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না দেখলে কঠোর আন্দোলনের দিকে যাবো।"

উত্থাপিত ১০ দফা দাবিগুলো হলো: বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে মাইশা নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, বাসের চালক-হেলপারকে গ্রেপ্তার করে গণমাধ্যমে প্রচার করা, বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে গাড়ি চলাচলে গতিসীমা নির্ধারণ, স্পিড সেন্সর স্থাপন, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের অবস্থা উন্নতিকরণ, অ্যাম্বুলেন্সের সুবিধা বাড়ানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল সড়ক মেরামত করা এবং ট্র্যাফিক পুলিশ নিযুক্ত করা।

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / সড়ক দুর্ঘটনা / শিক্ষার্থী নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net