Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ছাত্র আন্দোলনে গুলি চালানোয় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2024, 06:20 pm
Last modified: 24 October, 2024, 06:28 pm

Related News

  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

ছাত্র আন্দোলনে গুলি চালানোয় অভিযুক্ত যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

ফিরোজ একসময় চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি যুবলীগ নেতা হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করেন। প্রায়ই দলীয় মিছিল ও সমাবেশে সামনের সারিতে দেখা যেত তাকে।
টিবিএস রিপোর্ট
24 October, 2024, 06:20 pm
Last modified: 24 October, 2024, 06:28 pm
যুবলীগ নেতা ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

কুখ্যাত যুবলীগ নেতা ফিরোজ ওরফে ডাকাত ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তার বিরুদ্ধে ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফিরোজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম। তিনি জানান, ফিরোজ চট্টগ্রামজুড়ে অসংখ্য অপরাধে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র রাখা, নাশকতা, মাদক ব্যবসা এবং ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে ফিরোজ ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় অংশ নেওয়ার পর পরিচিত হয়ে ওঠেন। ওইদিন ফিরোজ ও আরও কয়েকজন আওয়ামী লীগ-সমর্থিত ক্যাডার আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান।

এতে ১৬ বছর বয়সি মুদি দোকানের কর্মী সাইমন গুলিতে নিহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিরোজ একটি শটগানে গুলি ভরে সেটি তাক করছেন।

পরে নিহত সাইমনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ফিরোজসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন। র‌্যাব-৭ জানিয়েছে, ফিরোজকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ফিরোজের যত অপরাধ

ফিরোজ একসময় চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে 'শিবির ক্যাডার' হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি যুবলীগ নেতা হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করেন। প্রায়ই দলীয় মিছিল ও সমাবেশে সামনের সারিতে দেখা যেত তাকে।

রাজনৈতিক কার্যক্রমের আড়ালে ফিরোজ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে চাঁদাবাজি এবং মুরাদপুর–বহদ্দারহাট এলাকার অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে গভীরভাবে জড়িত ছিলেন।

ফিরোজের অপরাধী জীবন এক দশকেরও বেশি লম্বা। ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি প্রবর্তক মোড়ে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফিরোজসহ অন্যান্য অস্ত্রধারীরা ১১ লাখ টাকা লুট করেন। পরদিন তাকে তার সহযোগী মনিরুজ্জামানসহ গ্রেপ্তার করা হয়।

ওই সময় পাঁচলাইশে তার বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল দুটি বিদেশি পিস্তল, কার্তুজ, একটি একনলা বন্দুক এবং অন্যান্য অস্ত্র।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে ফিরোজ দাবি করেছিলেন, এসব অস্ত্র চট্টগ্রামের আন্ডারগ্রাউন্ডের কুখ্যাত অপরাধী ম্যাক্সন ও সারওয়ারের।

২০১৩ সালের ১৯ জুলাই ফিরোজকে আবারও একটি ৯ মিলিমিটার পিস্তল ও তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়। ফিরোজ চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিনের আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

একাধিকবার গ্রেপ্তার হওয়া সত্ত্বেও ফিরোজ দীর্ঘমেয়াদি কারাভোগ এড়িয়ে তার অপরাধমূলক কার্যক্রম চালিয়ে গিয়েছেন।

Related Topics

টপ নিউজ

যুবলীগ নেতা গ্রেফতার / যুবলীগ নেতা / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • যাত্রবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক ও ৯ হাজার মুখোশসহ গ্রেপ্তার যুবলীগ নেতা
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net