Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মন্ত্রণালয়গুলোকে ২৭ অক্টোবরের মধ্যে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 09:45 am
Last modified: 21 October, 2024, 09:48 am

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • যে মন্ত্রণালয়েই গিয়েছি, দেখেছি মহাসাগর চুরি হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

মন্ত্রণালয়গুলোকে ২৭ অক্টোবরের মধ্যে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ 

এছাড়া, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ও অনুদান সংগ্রহের পরিকল্পনাও চেয়েছে অর্থ মন্ত্রণালয়
টিবিএস রিপোর্ট
21 October, 2024, 09:45 am
Last modified: 21 October, 2024, 09:48 am
বাংলাদেশ সচিবালয়। সংগৃহীত ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাদের রাজস্ব আহরণ ও বাজেট বাস্তবায়নের পরিকল্পনা অর্থবিভাগে জমা দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।

অপরিকল্পিত সরকারি ঋণ এড়ানো ও বরোয়িং কস্ট (ধার/ঋণ নেওয়ার খরচ) কমানো এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সরকারের আয়–ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) বিলকিস জাহান রিমি স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ও অনুদান সংগ্রহের পরিকল্পনাও চেয়েছে অর্থমন্ত্রণালয়।

এছাড়া, প্রত্যেক প্রান্তিক শেষ হওয়ার এক মাসের বাজেট বাস্তবায়ন পরিবীক্ষণ প্রতিবেদনও অর্থ বিভাগের জমা দিতে হবে।

এতে বলা হয়েছে, সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতার একটি প্রধান কারণ রাজস্ব আহরণ ও সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা না থাকা। বাজেট সুষ্ঠুভাবে সময়মত বাস্তবায়নের লক্ষ্যে আগাম পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সম্ভব হলে অপরিকল্পিত সরকারি ঋণ এড়ানো এবং বরোয়িং কস্ট উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা সম্ভব হবে।

প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পূর্ববর্তীমাসের সকল ইউটিলিটি বিল পরিশোধ করা, অর্থবছরের প্রত্যেক কোয়ার্টারে প্রায় একই পরিমাণ মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করার কথা বলেছে অর্থ বিভাগ।

বিগত বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে অর্থ বিভাগ বলেছে, 'বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় সাধারণত অর্থবছরের শুরুতে ধীরগতিতে চলে। এ সময় বেতন-ভাতা ছাড়া অন্যান্যখাতে ব্যয়ের পরিমাণও কম থাকে। বিশেষ করে, বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, মেরামত ও সংরক্ষণ, নির্মাণ ও পূর্ত এবং মালামাল কেনার ক্ষেত্রে অর্থবছরের শেষ দিকে পদক্ষেপ নেওয়া হয়।'

'ফলে অনেক ক্ষেত্রে সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয় না। উপরন্তু, বছরের শেষে এসে সরকারকে অপরিকল্পিত ঋণের দায়ভার গ্রহণ করতে হয়। এতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা যায় না,' বলেছে অর্থ মন্ত্রণালয়।

'সময়মত ও সুষ্ঠু বাজেট বাস্তবায়ন এখনো একটি প্রধান চ্যালেঞ্জ' উল্লেখ করে অর্থবিভাগ বলেছে, গত তিন বছরে ঘোষিত কিছু কার্যক্রম এখনও বাস্তবায়নাধীন রয়েছে। চলতি অর্থবছরের বাজেটেও কিছু কার্যক্রম ঘোষণা করা হয়েছে। এসব কার্যক্রম যথাসময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অর্থবছরের শুরুতে সুনির্দিষ্ট ও সময়নিষ্ঠ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

বাজেট বাস্তবায়ন / বাজেট / রাজস্ব আহরণ / মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • যে মন্ত্রণালয়েই গিয়েছি, দেখেছি মহাসাগর চুরি হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net