Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
রামপুরায় নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 09:05 am
Last modified: 20 October, 2024, 09:43 am

Related News

  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

রামপুরায় নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার 

'কী ছিলে আমার বলো না তুমি', 'আমি মরে গেলে', 'ফুল ঝরে তারা ঝরে', 'মুখে বলো ভালোবাসি' - এরকম অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়ে গেছেন কণ্ঠশিল্পী মনি কিশোর।
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 09:05 am
Last modified: 20 October, 2024, 09:43 am
মনি কিশোর। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ভবনের পেছনের একটি বাসায় মনি ভাড়া থাকতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আতাউর রহমান বলেন, "ওই বাসায় মনি একাই থাকতেন। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়িওয়ালা আজ (১৯ অক্টোবর) ভাড়া নিতে গিয়ে অনেকবার কলিংবেল বাজিয়ে সাড়া পাননি। এছাড়া, ভেতর থেকে দুর্গন্ধ আসায় তার সন্দেহ হয়।"

"তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে আমাদের জানানো হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে," বলেন আতাউর।

তিনি আরও বলেন, "মরদেহ পচতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।" 

"ময়নাতদন্তের পরে কবে ও কীভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত জানা যাবে," যোগ করেন এই পুলিশ কর্মকর্তা। 

মনি কিশোর। ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে মনি কিশোরের সর্বশেষ অ্যালবাম হয়। তবে তিনি মাঝেমধ্যে রেডিও ও টিভিতে পারফর্ম করার পাশাপাশি স্টেজ শোতেও অনিয়মিতভাবে অংশ নিতেন। 

মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার আগে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মনি। সঙ্গীতে অনিয়মিত হলেও সেই ব্যবসা তিনি চালিয়ে গেছেন।

এক সময়ের জনপ্রিয় শিল্পী মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তিনি রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও সেখানে গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতেই কাজ করেছেন সবচেয়ে বেশি।

'কী ছিলে আমার বলো না তুমি', 'আমি মরে গেলে', 'ফুল ঝরে তারা ঝরে', 'মুখে বলো ভালোবাসি', 'আমি ঘরের খোঁজে'- এরকম অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়ে গেছেন কণ্ঠশিল্পী মনি কিশোর।

Related Topics

টপ নিউজ

মরদেহ উদ্ধার / কণ্ঠশিল্পী / মনি কিশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net