Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

ইউএনবি
13 October, 2024, 09:55 pm
Last modified: 14 October, 2024, 09:08 am

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনের সময় আহতদের হাতে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ইউএনবি
13 October, 2024, 09:55 pm
Last modified: 14 October, 2024, 09:08 am
১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: বাসস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত 'ফ্যাসিবাদী' সরকারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সাংবাদিক এবং সাম্প্রতিক গণহত্যায় উসকানি ও মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা দায়ের করা হয় তাহলে সেগুলো তদন্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনের সময় আহতদের হাতে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহতদের এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি আশ্বস্ত করে বলেন, 'সংশ্লিষ্ট চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা গণহত্যায় উসকানি ও সমর্থন দিয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে '

তিনি আরও বলেন, 'যদি কোনো সাংবাদিক বা তাদের পরিবার মনে করেন যে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, তাহলে আমরা তাদের উৎসাহিত করব তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন।'

আহত ও নিহতদের আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, 'বর্তমানে একটি আইনি দল এ বিষয়ে কাজ করছে এবং আমরা এই মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা নিশ্চিত করব। অভ্যুত্থানের সময় যারা শহীদ ও আহত হয়েছেন তারা আমাদের জাতির বীর এবং আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদের আত্মত্যাগকে সম্মান জানাই।'

তিনি বলেন, 'শহীদ ও আহতদের যেন দলমত বা রাজনৈতিক ব্যানারের ভিত্তিতে ভাগ না করি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদের আত্মত্যাগকে কাজে লাগানো থেকে আমাদের বিরত থাকতে হবে।'

ঢাকা মেডিকেলে আসার আগে যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তাদের খরচও বহন করা হবে বলে নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

এসময় ফাউন্ডেশনের সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের একটি হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, মোট ১২২ জনকে ১ লাখ ২২ হাজার ৬৪ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে এক লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে। বাকি ৭ জন বিকাশের মাধ্যমে টাকা পেয়েছেন।

এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পাঙ্গু হাসপাতাল) ৫৯ জনকে বিকাশের মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত ১৭৬ জন আহত ব্যক্তিকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দিয়েছে।

Related Topics

টপ নিউজ

তথ্য উপদেষ্টা / নাহিদ ইসলাম / সাংবাদিক / মামলা / জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন / অনুদান / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net