Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
১১ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2024, 10:35 am
Last modified: 05 October, 2024, 03:03 pm

Related News

  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি

১১ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
টিবিএস রিপোর্ট
04 October, 2024, 10:35 am
Last modified: 05 October, 2024, 03:03 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা আগামী ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৪ অক্টোবরের পর বৃষ্টির প্রবণতা দুই দিনের জন্য কমলেও পরে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (৩ অক্টোবর) পূর্বাভাসে জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ও কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ টি‌বি‌এসকে বলেন, "আগামী ১২ অক্টোবর থেকে এ মৌসুমের বর্ষাকালীন বৃষ্টি শেষ হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া মডেলগুলো থেকে। ফলে ১১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বর্ষার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ৬ অক্টোবরের পর ভারী বৃষ্টির পরিমাণ কমে আসবে।"

গতকাল চাঁদপুরে সর্বোচ্চ ৭৯ মি.মি (মিলিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, টেকনাফে ৭০ মি.মি, কক্সবাজারে ৬৭ মি.মি, সন্দ্বীপে ৬২ মি.মি এবং রংপুরে ২৬ মি.মি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা শহরে বিকেল ৬টা পর্যন্ত ৫৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের অধিকাংশ জায়গায় গতকাল বৃষ্টি হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। 

এদিকে, অতিবৃষ্টির কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগে ফেলেছে। নারী, শিশু, অফিসগামী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন। মহাসড়কের দুই পাশেই যান চলাচল থেমে যাওয়ায় অনেককেই বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতের ভারী বৃষ্টির পর মহাসড়কের কিছু অংশ তলিয়ে গেলে সানারপাড়া থেকে বন্দরের কেওঢালা পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক আবু নাঈম বলেন, "কেওঢালা ও লাঙ্গলবন্দ এলাকায় কিছু যানবাহন বিকল হয়ে পড়ে, এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের কারণে যানজট আরও বেড়ে যায়।"

Related Topics

টপ নিউজ

বৃষ্টি / আবহাওয়া অধিদপ্তর / অতি ভারী বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • চট্টগ্রামে ৩ দিনে ২০০-৫০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net