Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
গণঅভ্যুত্থানে শহীদ ১,৫৮১: স্বাস্থ্য উপ-কমিটি

বাংলাদেশ

বাসস
28 September, 2024, 10:40 pm
Last modified: 28 September, 2024, 11:00 pm

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক

গণঅভ্যুত্থানে শহীদ ১,৫৮১: স্বাস্থ্য উপ-কমিটি

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব  তরিকুল ইসলাম জানান, এ তালিকা ইতোমধ্যেই জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে এবং তিনদিনের মধ্যে যাচাই-বাছাই শেষ করতে বলা হয়েছে।
বাসস
28 September, 2024, 10:40 pm
Last modified: 28 September, 2024, 11:00 pm
ছবি- বাসস

সারাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে এক হাজার ৫৮১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক  উপ-কমিটি।  এ কমিটির সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী এ কথা জানানো হয়েছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম জানান, আমরা প্রাথমিক  তথ্যের ভিত্তিতে এক হাজার ৫৮১ জন নিহতের তালিকা তৈরি করেছি, যা পরবর্তীকালে  চূড়ান্ত করা হবে এবং জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন জেলা কমিটির চূড়ান্ত যাচাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, এ তালিকা ইতোমধ্যেই জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে এবং তিনদিনের মধ্যে যাচাই-বাছাই শেষ করতে বলা হয়েছে।

তরিকুল বলেন, চূড়ান্ত যাচাই-বাছাই শেষে, শহীদের সংখ্যা  বাড়তে বা কমতে পারে।  কারণ মন্ত্রণালয় এবং উপ-কমিটি উভয় তালিকায় কিছু ভুয়া  নাম থাকার পাশাপাশি আন্দোলনে নিহত হয়নি এমন কিছু ব্যক্তির নাম রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই এবং আরও অনেক সংস্থাও তালিকা তৈরিতে সহায়তা করেছে বলেও জানান তরিকুল ইসলাম।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে যেগুলোর আন্দোলনে তাদের সম্পৃক্ততা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। তাই কোনো উন্মুক্ত প্ল্যাটফর্মে তাদের নাম শহীদ হিসেবে প্রকাশ করার আগে আমরা আরও তদন্ত করছি। সম্ভাব্য সকল উপায়ে যাচাই করার আগে কাউকে শহীদ হিসেবে ঘোষণা করা হোক আমরা তা চাই না।

শহীদদের তথ্যের রাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নাসির বলেন, আমরা জেনেছি, কিছু রাজনৈতিক দলের নেতারা পাবলিক প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে তাদের দলীয় লোক ঘোষণা করার জন্য ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টি করেছেন।

তিনি বলেন, অনেক গ্রুপ আছে, যারা নিজেদের স্বার্থে নিহত ও শহীদদের তথ্য অপব্যবহার করার চেষ্টা করছে। আহতদের চিকিৎসার জন্য, বিশেষ করে গুরুতর আহত ব্যক্তিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে শীঘ্রই একটি বিশেষ টিম তৈরি করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে পাঠানোর জন্যও টিমটি কাজ করবে বলে উল্লেখ করেন নাসির। 

আহতদের তালিকাও শিগগিরই চূড়ান্ত করা হবে বলে এ সময় জানানো হয়। 

এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য ফরহাদ আলম ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু, রেড জুলাইয়ের প্রতিনিধি শেখ মোহাম্মদ সবুজ ও মানবাধিকার সহায়তা সমিতির প্রতিনিধি আবদুল্লাহ আল বোখারী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির প্রতিবেদনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে এক হাজার ৪২৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

শহীদ / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net