Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2026, 02:05 pm
Last modified: 14 March, 2026, 02:10 pm

Related News

  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল

টিবিএস রিপোর্ট
14 March, 2026, 02:05 pm
Last modified: 14 March, 2026, 02:10 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

আগামীকাল রোববারের (১৫ মার্চ) মধ্যে 'সংবিধান সংস্কার পরিষদ'-এর অধিবেশন ডাকা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ৩০ দিনের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, 'আগামীকাল ৩০ দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা ১১ দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি—সরকারের জন্য আগামীকাল দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা, জুলাই সনদে যেমন বলা আছে। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই—জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না।'

তিনি আরও বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে, জনগণের সম্মান-মর্যাদা-আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবো। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ডেকে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।' 

আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আগামী ২৮শে মার্চ শীর্ষ নেতৃবৃন্দের একটি বৈঠক প্রস্তাব করা হয়েছে। ওই বৈঠক থেকেই আন্দোলনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

সরকার গঠনকারী দল বিএনপির সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, ''আপনারা যে সংস্কারের জন্য অন্তর্বর্তী কমিশনে অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটাতে স্বাক্ষর করলেন—আপনারাই একই দিনে রেফারেন্ডাম বা এই যে হ্যাঁ-না ভোটের জন্য দাবি করলেন। আবার জনগণকে 'হ্যাঁ' ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গা থেকে ইউ-টার্ন নিয়েছেন। সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরণের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা।'

সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগকে হামিদুর রহমান আযাদ 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর নতুন ষড়যন্ত্র বলে আশঙ্কা করছেন। এছাড়া ঢালাওভাবে প্রশাসনিক রদবদল ও দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, 'পছন্দ হচ্ছে না বলে দক্ষ অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং মেধাহীনদের দলীয় স্বার্থে বসানো হচ্ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / সংবিধান সংস্কার পরিষদ / ১১ দলীয় জোট / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net