Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনা কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2024, 12:45 pm
Last modified: 24 September, 2024, 12:51 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনা কর্মকর্তার মৃত্যু

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। যৌথ অভিযানে ডাকাত দলের মূল সন্দেহভাজন জিয়াবুল ও বেলালসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 September, 2024, 12:45 pm
Last modified: 24 September, 2024, 12:51 pm
নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। ছবি: সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাত প্রতিরোধ অভিযানে ছুরিকাঘাতে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে আজ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানোর সময় ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। 

যৌথ অভিযানে ডাকাত দলের মূল সন্দেহভাজন জিয়াবুল ও বেলালসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়, "ডাকাত দলের কয়েকজন সদস্য অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) তাদের তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া বলেন, "আমরা খবর পাই যে ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল আক্রমণ চালিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে এবং ডাকাতদের আটকানোর চেষ্টা করে।"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তাদের তাড়া করে ছয়জনকে আটক করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।"

নিহত কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

সেনা কর্মকর্তা / চকরিয়া / কক্সবাজার / অস্ত্র উদ্ধার অভিযান / সেনা কর্মকর্তা নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net