Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার

বাংলাদেশ

18 September, 2024, 02:55 pm
Last modified: 18 September, 2024, 02:59 pm

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব
  • চাকসু নির্বাচন: দুই প্যানেলের ইশতেহার ঘোষণা
  • চাকসু নির্বাচন: ব্যালট নম্বরসহ ৪১৫ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ৯ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
18 September, 2024, 02:55 pm
Last modified: 18 September, 2024, 02:59 pm
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে দায়িত্ব প্রদান করা হয়। উপাচার্য হিসেবে  ড. মুহাম্মদ ইয়াহ্ইয়ার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

প্রজ্ঞাপনে বলা হয়, "মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।"

প্রজ্ঞাপনে আরো বলা হয়, "উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।"

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।

দেশে এবং বিদেশের অনেক বিখ্যাত গবেষণা জার্নালে ড. আখতারের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণামূলক লেখালেখির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলি ও সমসাময়িক রাজনীতি বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখেন। অ্যাকাডেমিক কাজের পাশাপাশি ড. আখতার সামাজিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সাথেও জড়িত।

Related Topics

টপ নিউজ

চট্টগাম বিশ্ববিদ্যালয় / উপাচার্য নিয়োগ / চবি উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ, আমাদের জবাব
  • চাকসু নির্বাচন: দুই প্যানেলের ইশতেহার ঘোষণা
  • চাকসু নির্বাচন: ব্যালট নম্বরসহ ৪১৫ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ৯ শিক্ষার্থী

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net