Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
চট্টগ্রাম থেকে লুট হওয়া ১০০৯ কার্টন আরএমজি রপ্তানি পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2024, 02:40 pm
Last modified: 18 September, 2024, 02:41 pm

Related News

  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

চট্টগ্রাম থেকে লুট হওয়া ১০০৯ কার্টন আরএমজি রপ্তানি পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকসে পণ্য পরিবহনের সময় এ লুটপাটের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
18 September, 2024, 02:40 pm
Last modified: 18 September, 2024, 02:41 pm
ছবি: টিবিএস

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার একটি গুদাম থেকে লুট করা তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি পণ্যের ১০০৯টি কার্টন উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকসে পণ্য পরিবহনের সময় এ লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন: ফেনীর মোহাম্মদ মোশাররফ (২৪), নোয়াখালীর মোহাম্মদ আজাদ (৩৬) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ গণি (২৯)।

পণ্য উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "১৪ সেপ্টেম্বর ১০০৯ কার্টন আরএমজি রপ্তানি পণ্য সহ ১০ হাজার ৯০ পিস টি-শার্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান গাজীপুরে ট্রপিকাল নাইটেক্স লিমিটেড ছেড়ে সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিকস নামে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। পরে কাভার্ড ভ্যানের চালক রিয়াদ মিয়া পথে সমস্ত মালামাল লুট করে এবং কেডিএস লজিস্টিকের পার্কিং লটে খালি ভ্যান পার্ক করে আত্মগোপন চলে যায়।"

তিনি আরও বলেন, "হারুন নামে এক ব্যক্তি পরিবহণ মালিকের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায়, ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিলে মালামাল ফেরত দেওয়া হবে। পরিবহণ সমিতির নেতাদের কাছ থেকে এ তথ্য পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং হামজারবাগ এলাকায় দুটি কাভার্ড ভ্যান থেকে লুট করা মালামাল উদ্ধার করে।"

লুটপাটের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে এবং লুট করা মালামাল বহনকারী কাভার্ড ভ্যানগুলো জব্দ করেছে বলে ওসি মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন।

বাকী অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।

Related Topics

টপ নিউজ

আরএমজি / লুটপাট / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net