Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
কর্মী বিক্ষোভের মাঝে এমডি হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করল তিতাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 12:35 pm
Last modified: 11 September, 2024, 12:36 pm

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি টাকা
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ২০২৬ সাল থেকে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার বসানো শুরু করবে তিতাস
  • ডামি দরপত্র, ভুয়া রেকর্ড: যেভাবে এক ফার্ম তিতাসের ২,২১৪ কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল

কর্মী বিক্ষোভের মাঝে এমডি হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করল তিতাস

৯ সেপ্টেম্বর তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে নিয়োগ দেওয়ার পর থেকেই তিতাসের কর্মীরা বিক্ষোভ করছেন। চলমান বিক্ষোভের মধ্যেই তিতাসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী মো. হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 12:35 pm
Last modified: 11 September, 2024, 12:36 pm
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কর্মীদের চলমান বিক্ষোভের মধ্যে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী মো. হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করা হয়েছে।

তিতাস গ্যাসের প্রকৌশল বিভাগের এমডি হিসেবে হেলালুদ্দীনের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলে গতকাল (১০ সেপ্টেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে, এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার আগের পদ, অর্থাৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক (কারিগরি ক্যাডার) হিসেবে পুনর্বহাল করা হয়েছে।

এর আগে, তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় বিক্ষোভ ও ভাঙচুর করেন তিতাসের প্রায় ২০০ কর্মী।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে তারা পেট্রোবাংলা ভবনের প্রবেশপথের কাচ ভাঙচুর করেন এবং প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভ করেন। তাদের মধ্যে কয়েকজন চতুর্থ তলায় উঠে পেট্রোবাংলার কর্মীদের হুমকি দেয় বলে জানা গেছে।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তরিকুল ইসলাম খান বলেন, পরে পেট্রোবাংলার কর্মীরা বিপুল সংখ্যায় জড়ো হয়ে আন্দোলনরত তিতাসের কর্মীদের প্রাঙ্গণ ছেড়ে যেতে বাধ্য করেন।

মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় বিক্ষোভ ও ভাঙচুর করেন তিতাসের প্রায় ২০০ কর্মী। ছবি: টিবিএস

চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি ৯ সেপ্টেম্বর বাতিল করে মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়। 

তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অন্যদের উসকানি দিতে শুরু করেন। অন্যদের উসকে দিয়ে পেট্রোবাংলায় হামলার নেতৃত্ব দিয়েছেন তারা।
 
Related Topics

টপ নিউজ

তিতাস গ্যাস / তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড / কর্মী বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি টাকা
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ২০২৬ সাল থেকে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার বসানো শুরু করবে তিতাস
  • ডামি দরপত্র, ভুয়া রেকর্ড: যেভাবে এক ফার্ম তিতাসের ২,২১৪ কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net