Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলো চলমান থাকবে: ড. সালেহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 02:35 pm
Last modified: 10 September, 2024, 02:40 pm

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই

ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলো চলমান থাকবে: ড. সালেহউদ্দিন

বাংলাদেশে ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, “ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের দেশের চাহিদা বিবেচনা করেই নেওয়া হয়েছে।”
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 02:35 pm
Last modified: 10 September, 2024, 02:40 pm
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ইলাস্ট্রেশন: টিবিএস

ভারতীয় অর্থায়নের বড় প্রকল্প বা লাইন অব ক্রেডিট প্রজেক্টগুলো নিয়ে কোনো সংকট নেই এবং এগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, "আমরা তাকে (ভারতীয় হাইকমিশনারকে) আশ্বস্ত করেছি, বাংলাদেশ বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য খুব ভালো জায়গা। তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা সহযোগিতা অব্যাহত রাখবে।"

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আজকের বৈঠকে ভারতের তিনটি লাইন অফ ক্রেডিট প্রকল্পের বাস্তবায়ন ও তহবিল বিতরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভারতীয় পক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, ভারত ও বাংলাদেশ উভয়েরই পরস্পরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যের অনেক ক্ষেত্র রয়েছে। তাই এই সময়ে নিজেদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

বাংলাদেশে ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, "ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের দেশের চাহিদা বিবেচনা করেই নেওয়া হয়েছে।"

"তবে তহবিল বিতরণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি," বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, "যতটুকু আমরা পেয়েছি, তা নিয়ে থেমে যাব না। প্রকল্পগুলো নিয়ে আমরা কথা বলব... প্রকল্পগুলোর অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে আলাপ হবে।"

উপদেষ্টা উল্লেখ করেন, "তাদের (ভারত) সঙ্গে আমাদের ইতোমধ্যে যে প্রকল্পগুলো চলমান রয়েছে, এগুলো বড় প্রকল্প এবং এগুলো আমরা চালিয়ে যাব।"

এদিকে, ভারতও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, "বাংলাদেশে ভারতীয় লাইন অফ ক্রেডিট প্রকল্পগুলোর একটিও বন্ধ করেনি ভারত; কারণ এগুলো অনেক বড় প্রকল্প।"

"প্রকল্পগুলো চলছে; ঠিকাদাররা শীঘ্রই কাজে ফিরে আসবেন," যোগ করেন তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, "আমরা সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত; উপদেষ্টার সঙ্গে আমার বৈঠক তারই প্রমাণ।"

তিনি বলেন, "প্রকল্প বাস্তবায়নের বিষয়টি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা হবে এবং ভারত এ বিষয়ে ইতিবাচক।"
 

Related Topics

টপ নিউজ

লাইন অফ ক্রেডিট / ভারতীয় ঋণ / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net