Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রোগীর ফাইল না দেওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে হামলা, তত্ত্বাবধায়কসহ আহত ৫ 

বাংলাদেশ

শরীয়তপুর প্রতিনিধি
07 September, 2024, 05:25 pm
Last modified: 07 September, 2024, 05:33 pm

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

রোগীর ফাইল না দেওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে হামলা, তত্ত্বাবধায়কসহ আহত ৫ 

এদিকে এ ঘটনায় দুপুর ১২টা থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ করে দেন। তারা চিকিৎসাসেবা প্রদানকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
শরীয়তপুর প্রতিনিধি
07 September, 2024, 05:25 pm
Last modified: 07 September, 2024, 05:33 pm
হামলার ঘটনার পর শরীয়তপুর সদর হাসপাতালে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ছবি: টিবিএস

শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর ফাইল না দেওয়ার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজন পরিচয়ে এক তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে এ হামলা চালায়। এতে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে হামলার ঘটনায় জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য বিভাগের কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে হাসপাতালে চিকিৎসা ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতাল সূত্র জানায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন শারমিন নামের এক রোগী। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই রোগীর স্বজন পরিচয় দিয়ে রায়হান পাহাড় নামে এক তরুণ শারমিনের ফাইল আনতে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কক্ষে যান। সেখানে দায়িত্বরত নার্স নাসিমা আক্তার চিকিৎসকের অনুমতি ছাড়া ফাইল দেওয়া যাবে না বলে জানান। তখন রায়হান ৪-৫ জন সহযোগী নিয়ে ওই নার্সের সাথে অশোভন আচরণ করেন। একপর্যায়ে মারমুখী আচরণ করলে নার্সের সহকর্মীরা তাদের বাধা দেন।

এর কিছুক্ষণ পর রায়হায় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালের কর্মীদের ওপর হামলা চালান। এতে জরুরি বিভাগের ব্রাদার আবু হানিফ, পরিচ্ছন্নতাকর্মী দুলাল ঢালী, বাবুর্চি খালেদ সিকদার, অফিস সহকারী জোবায়ের হোসেন ও ফার্মাসিস্ট বিকাশ কুমার সরকার আহত হন। হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবীবুর রহমান ঘটনাস্থলে গেলে তাকেও হামলা করা হয়। এদের মধ্যে কর্মচারী আব্দুল খালেক সিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় দুপুর ১২টা থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ করে দেন। তারা চিকিৎসাসেবা প্রদানকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

ভুক্তভোগী নার্স নাসিমা আক্তার বলেন, 'আমরা রোগীদের নিয়ে ব্যস্ত ছিলাম। তখন চিকিৎসক রাউন্ডে ছিলেন। এমন সময় নার্সদের কক্ষে মেডিসিন বিভাগের এক রোগীর স্বজন পরিচয় দিয়ে রোগীর ফাইল নিতে আসেন ওই তরুণ। তাকে শুধু বলেছি এভাবে কোনো রোগীর ফাইল আমরা দিতে পারি না। তাকে চিকিৎসকের অনুমতি আনতে বলি। আর তখনই তিনি আমার ওপর চড়াও হন।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত রায়হানের নম্বরে কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চিকিৎসকদের পক্ষে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হোসেন জানান, কিছুদিন পর পরই এ রকম তুচ্ছ ঘটনার কারণে আমরা নানা ধরনের হয়রানির শিকার হই। এমন হামলা অপমান আমরা সহ্য করব না। হামলাকারীদের আটক না করা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবীবুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের সব সেবা বন্ধ থাকবে। শুধু জরুরি বিভাগের সেবা চালু থাকবে। আইনি ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই মামলা করা হবে। হাসপাতালে নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীহ আহমেদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মী ও রোগীদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

শরীয়তপুর / হাসপাতাল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net