Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রামে সাড়ে ১১ হাজার লিটার মদ জব্দ, ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2024, 09:50 pm
Last modified: 05 September, 2024, 10:03 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

চট্টগ্রামে সাড়ে ১১ হাজার লিটার মদ জব্দ, ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

ডেপুটি কমিশনার খায়রুল বাসার টিবিএসকে বলেন, সিএন্ডএফ এজেন্ট চালানটিকে চীন থেকে আসা ফ্যাব্রিক হিসাবে ঘোষণা করে ২০২৩ সালের ডিসেম্বরে বিল অব এন্ট্রি জমা দিয়েছিল। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চালানটিতে অনিয়মের খোঁজ পায় কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা।
টিবিএস রিপোর্ট
05 September, 2024, 09:50 pm
Last modified: 05 September, 2024, 10:03 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন/টিবিএস

১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ধ কারখানার নামে ১১ হাজার ৬৭৬ লিটার মদ দেশের ভেতরে পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ।

বন্ড সুবিধার (শুল্কমুক্ত) আওতায় আমদানি করা চালানটি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার খায়রুল বাসার।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। চোরাচালানের চেষ্টা সফল হলে সরকার প্রায় ১২ কোটি টাকা রাজস্ব হারাত।

চালানটির আমদানি নথিতে সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামক একটি কোম্পানির নাম ও এটি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে।

ডেপুটি কমিশনার খায়রুল বাসার টিবিএসকে বলেন, সিএন্ডএফ এজেন্ট চালানটিকে চীন থেকে আসা ফ্যাব্রিক হিসাবে ঘোষণা করে ২০২৩ সালের ডিসেম্বরে বিল অব এন্ট্রি জমা দিয়েছিল। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চালানটিতে অনিয়মের খোঁজ পায় কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা।

২০ ফুট কনটেইনারে এক হাজার ১১৪টি কার্টনে থাকা চালানটি থেকে জ্যাক ড্যানিয়েলস, টিচার্স, স্মিরনফ, ব্যালানটাইনস, পাসপোর্ট স্কচ, চিভাস রিগ্যাল, ফোর্থ স্ট্রিট, হান্ড্রেড পাইপার্স, অ্যাবসলিউট ভদকা ও ব্ল্যাক লেবেলসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এসব মদ উদ্ধার করা হয়।

সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং-এর চেয়ারম্যান মো. খালেদ হোসেন মামুন প্রতারণামূলক চালানের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তাদের কার্যক্রম ২০২৩ সালের জানুয়ারি থেকে স্থগিত করা হয়েছে।

'আমি আমদানিকারক সম্পর্কে অবগত নই এবং এ চালানে আমাদের কোনো ভূমিকা ছিল না। মনে হচ্ছে কোনো প্রতারক গোষ্ঠী আমার কোম্পানির ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করেছে,' বলেন তিনি।

সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সিনহাকে টেলিফোনে পাওয়া যায়নি।

বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান টিবিএসকে বলেন, সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড কারখানাটি ২০২০ সাল থেকে বন্ধ হয়ে গেছে। 'আদালতের মাধ্যমে কোম্পানিটির সম্পদ নিলাম করা হয়েছে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মদ জব্দ / বিদেশি মদ উদ্ধার / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net