Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, পরিচয় মিলেছে জড়িতদের: পুলিশ

বাংলাদেশ

ইউএনবি
02 September, 2024, 01:30 pm
Last modified: 02 September, 2024, 01:34 pm

Related News

  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে
  • গুলশানে যুবক হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর ৩ দিনের রিমান্ডে
  • ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, পরিচয় মিলেছে জড়িতদের: পুলিশ

ইউএনবি
02 September, 2024, 01:30 pm
Last modified: 02 September, 2024, 01:34 pm

আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করে রাখার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে।

রবিবার আশুলিয়া থানা পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমদ মুঈদ এ কথা বলেন।

তিনি বলেন, 'পরবর্তী পদক্ষেপের জন্য আমরা নাম প্রকাশ করছি না। খুব শিগগিরই তা আপনাদের জানানো হবে।'

তিনি আরও বলেন, এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে।

তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা।

জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তার নামে মামলা হবে। 'পুলিশ আইনের ঊর্ধ্বে নয়।'

তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া পুলিশ হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলায় প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মরদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে।

পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।

Related Topics

টপ নিউজ

বৈষম্য বিরোধী আন্দোলন / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / আন্দোলনে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে
  • গুলশানে যুবক হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর ৩ দিনের রিমান্ডে
  • ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net