Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাইয়ের অবৈধ দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 10:15 am
Last modified: 27 August, 2024, 10:16 am

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাইয়ের অবৈধ দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 10:15 am
Last modified: 27 August, 2024, 10:16 am
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার। ছবি: টিবিএস

সোমবার (২৬ আগস্ট) ৬ ঘণ্টার অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈধ দখলে থাকা ৫৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। এরশাদ মাহমুদ প্রায় ১৬ বছর ধরে এসব জমি দখল করে রেখেছিলেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেস্তোরাঁ ও গবাদি পশুর খামারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযান পরিচালনা করে বন বিভাগ। 

কর্মকর্তারা জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি অঞ্চলের ৫০ একর বনভূমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এ জমিতে ছয়টি গোয়ালঘর ও ছাগলের শেড নির্মাণ করা হয়। এছাড়া বাঁধ নির্মাণ করে মাছ চাষের জন্য তিনটি পুকুর ও একটি পিকনিক স্পট তৈরি করা হয়েছে।

এর পাশাপাশি বান্দরবান সড়কের দশমাইল এলাকায় বন বিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এই জমিতে একটি রেস্টুরেন্ট ও একটি পুকুর তৈরি করা হয়েছিল।

ছবি: টিবিএস

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ও সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মকর্তারা অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা গত ১৬ বছর ধরে অবৈধভাবে ২২০ একর বনভূমি দখল করে রেখেছিলেন। 

তিনি বলেন, 'আমরা অভিযান চালিয়ে গরু ও ছাগলের থাকার ছয়টি ঘর উচ্ছেদ করেছি। পুকুরের পাড় কেটে পানি ছেড়ে দেওয়া হয়েছে। বান্দরবান সড়কের পাশের সব অবৈধ রেস্টুরেন্টও উচ্ছেদ করা হয়েছে।'

আবদুল্লাহ আল মামুন জানান, দখলমুক্ত করা এলাকায় বন বিভাগ বনায়নের পরিকল্পনা করছে। 

হাছান মাহমুদের পরিবারের সদস্যদের অবৈধ দখলে থাকা অন্য সব জমিতেও শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

অবৈধ দখল / বন বিভাগ / বন বিভাগের জমি উদ্ধার / জমি দখল / হাছান মাহমুদ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net