Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2024, 05:40 pm
Last modified: 23 August, 2024, 05:40 pm

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী; জানালেন অনেক সমস্যার সমাধান হয়েছে
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার। এসময় পৌনে  এক ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2024, 05:40 pm
Last modified: 23 August, 2024, 05:40 pm
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। ছবি: ফেসবুক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার। এসময় পৌনে  এক ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। 

পরে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।"

তিনি বলেন, "পুরো দক্ষিণ এশিয়ায় আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা, অর্থনৈতিক সম্ভাবনা বিশেষভাবে আলোচনা হয়েছে। 

নেতা অভিযোগ করে বলেন, "আসলে এমন তুলনামূলক সুবিধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা অনেক দিন ধরে বাংলাদেশে অনুপস্থিত ছিল। এখানে একটি পৃষ্ঠপোষকতার ব্যবসা ছিল, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিয়েছে। সমান সুযোগ ছিল না। আমরা আলোচনা করেছি যে বাংলাদেশে একটি সমান সুযোগের ক্ষেত্র থাকবে এবং দুই দেশের মধ্যে সমান সুযোগ বজায় রেখে তুলনামূলক সুবিধার ভিত্তিতে আমরা পরস্পরকে সহযোগিতা করব।"

আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনা হয়েছে।

দক্ষিণ এশিয়া অঞ্চলকে সবচেয়ে কম সংহত অঞ্চল হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, শুধু অর্থনৈতিক বিষয়েই নয় বরং সব ক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ার অঞ্চলে সংহতি বৃদ্ধি করতে হবে। কীভাবে আমরা এগিয়ে যেতে পারি, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, "আমরা বিএনপির পররাষ্ট্রনীতির ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে এগিয়ে যেতে চাই। আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।" 
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / পাকিস্তান হাইকমিশন / মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আমির খসরু / দ্বীপাক্ষিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী; জানালেন অনেক সমস্যার সমাধান হয়েছে
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net