Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পুকুর ভরাট করে দখল, বরিশাল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিনের পদ স্থগিত

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি 
12 August, 2024, 05:25 pm
Last modified: 12 August, 2024, 05:37 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

পুকুর ভরাট করে দখল, বরিশাল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিনের পদ স্থগিত

একইসঙ্গে দলের রাজনৈতিক ও সাংগঠনিক সব কার্যক্রমে তার অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বরিশাল প্রতিনিধি 
12 August, 2024, 05:25 pm
Last modified: 12 August, 2024, 05:37 pm

বিলকিস আক্তার জাহান। ছবি: সংগৃহীত

বলপ্রয়োগ ও দুর্বৃত্তায়নের অভিযোগে, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) এর সব পদ করা হয়েছে। একইসঙ্গে দলের রাজনৈতিক ও সাংগঠনিক সব কার্যক্রমে তার অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (১১ আগস্ট) এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায় বিএনপি।

আওয়ামী লীগ সরকার পতনের দিনে জনস্বার্থের পুকুর– নিজের দাবি করে বলপূর্বক পুকুরটি ভরাটের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুকুর ভরাটের ঘটনায় শিরিনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, 'আমরা ইতোমধ্যে সেখানে গিয়ে পুকুর ভরাট বন্ধ করেছি। যারা এ পুকুর ভরাট করেছে– তাদের বলা হয়েছে, বালি অপসারণ করে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে। তা না করে দিলে আমরা ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করব।'

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের বিজয়োল্লাসে যখন নগরবাসী ব্যস্ত, তারমধ্যে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় জনস্বার্থে ব্যবহার্য পুকুরে বালু ফেলে ভরাট করে দখলে নেন বিলকিস আক্তার জাহান (শিরিন) ও তার পরিবার। রাতের বেলা ট্রাকের পর ট্রাক বালু এনে ফেলা হয় পুকুরটিতে। বালু ফেলে পুকুর ভরাট কাজের তত্ত্বাবধায়ন করেন শিরিনের ছোট ভাই শহিদুল ইসলাম শামিম।

স্থানীয়রা জানিয়েছেন, দখল করা পুকুরটির আনুমানিক মূল্য নূন্যতম ১০ কোটি টাকা। খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরির্দশন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

তবে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান বলেছেন, 'একটু টেনশনের মধ্যে আছি, কেন্দ্র থেকে একটি নোটিশ পেলাম। কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করা হয়নি। আশা করছি, দ্রুতই এই অবস্থার উত্তরণ হবে।'

তিনি দাবি করেন, 'পুকুর ভরাটের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।'

উল্লেখ্য, ১৯২২ সালে এম পি ব্রাউন নামে এক পর্তুগীজ ব্যবসায়ীর স্ত্রী মিসেস ব্রাউন পুকুরটি সাধারণ মানুষের ব্যবহার্য হিসেবে দলিল করে দেন। সেই থেকেই ওই এলাকার হাজার হাজার মানুষ পুকুরটি ব্যবহার করে আসছিল। কিন্তু, সম্প্রতি বিএনপি নেত্রী শিরিন পুকুরটি নিজের দাবি করেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকার পতনের দিন (৫ আগস্ট) বালু ফেলে পুকুরটি ভরাট করা হয়।  

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিলকিস জাহান শিরিন / পদ স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net