Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রেলপথ ও মেট্রোরেল চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 09:10 am
Last modified: 11 August, 2024, 09:12 am

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

রেলপথ ও মেট্রোরেল চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

বৈঠকে মেট্রোরেলের অবস্থা নিয়েও আলোচনা হতে পারে
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 09:10 am
Last modified: 11 August, 2024, 09:12 am
প্রতীকী ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ রেলপথ পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। 

বৈঠকে মেট্রোরেলের অবস্থা নিয়েও আলোচনা হতে পারে। যদিও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কিছু কর্মীর ধর্মঘটের কারণে মেট্রো পরিষেবা পুনরায় চালু করতে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রেল পরিষেবা ফের সম্পূর্ণভাবে চালু করার আগে একটি ট্রায়াল রানের প্রয়োজন রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী টিবিএসকে বলেছেন, "আমি শুনেছি, রেলওয়ে পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আলোচনার জন্য একটি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। আমি যতদূর জানি, সচিব মহোদয় বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।"

রেল পরিষেবা পুনরায় চালু করার প্রস্তুতির ইঙ্গিত দিয়ে সরদার শাহাদাত আলী বলেন, "কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে, আমরা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"

এদিকে, এ বিষয়ে মন্তব্যের জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকের সঙ্গে যোগাযোগে করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ডিএমটিসিএল'র উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ধর্মঘট করছেন, এ কারণে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু হতে কিছুটা সময় লাগতে পারে। এছাড়া, পরিষেবাগুলো পুনরায় শুরু করার আগে মেট্রোরেল ব্যবস্থার যথাযথ পর্যবেক্ষণ এবং ট্রায়াল রান প্রয়োজন। এ সময় ছোটখাটো মেরামতের প্রয়োজন হতে পারে, এতে পরিষেবা চালু করতে কিছুটা বিলম্ব হতে পারে বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা আরও ইঙ্গিত দেন, মেট্রোরেল পুনরায় চালু হলেও মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন দুটি সহসা চালু নাও হতে পারে।

সূত্রের তথ্যমতে, এই দুটি স্টেশন ছাড়া মেট্রোরেলের বগি, ট্র্যাক বা সিগন্যালিং সিস্টেমের কোনো ক্ষতি হয়নি। তাই এই স্টেশন দুটি বাদ রেখেই ফের চালু হতে পারে মেট্রো সার্ভিস। 

এদিকে, প্রয়োজনীয় অনুমোদন পেলেই ট্রায়ান রান শুরু হবে বলে জানা গেছে। আর এটি সম্পন্ন হতে কত সময় লাগতে পারে, তা নির্ভর করছে টেকনিক্যাল টিমের ওপর।
 
Related Topics

টপ নিউজ

ট্রেন চলাচল / মেট্রোরেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net