Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই লক্ষ্য: ড. সালেহ উদ্দিন আহমেদ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 August, 2024, 03:50 pm
Last modified: 14 August, 2024, 03:42 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই লক্ষ্য: ড. সালেহ উদ্দিন আহমেদ 

তথ্য প্রমাণ সাপেক্ষে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
টিবিএস রিপোর্ট 
10 August, 2024, 03:50 pm
Last modified: 14 August, 2024, 03:42 pm
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ইলাস্ট্রেশন: টিবিএস

অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ (১০ আগস্ট) প্রথম সচিবালয়ে এসে সাংবাদিকদের কাছে তিনি এই মতামত তুলে ধরেন। 

তিনি বলেন, "বিভিন্ন কারণেই দেশে অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করা। কারণ অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দিতে চাই না।"

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিতে নানান ধরনের সমস্যা রয়েছে। ব্যাংককের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতি সমস্যা রয়েছে। আরো অনেক অনেক ধরনের জটিলতা রয়েছে। সবক্ষেত্রেই  কাজ করতে হবে। 

অর্থ উপদেষ্টা বলেন, "দেশের ক্রান্তিকালে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা নয়, ব্যাংক খোলা, বন্দর চালু করাসহ অন্য সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে।"

গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সংবেদনশীল। তিনি পদত্যাগ পত্র দিয়েছেন এটি ঠিক। এই বিষয়ে এখনই কিছু বলছি না। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

তথ্য প্রমাণ সাপেক্ষে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে ৯ আগস্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

ড. সালেহ উদ্দিন / অর্থনীতি / অন্তবর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় উন্নয়ন বাজেট নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net