Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম; মুরগি-ডিম এখনো চড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 11:40 pm
Last modified: 24 August, 2024, 05:22 pm

Related News

  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম; মুরগি-ডিম এখনো চড়া

বুধবার ঢাকার বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির দাম কমতির দিকে।
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 11:40 pm
Last modified: 24 August, 2024, 05:22 pm
ফাইল ছবি: টিবিএস

দেশব্যাপী অস্থিরতার কারণে রাজধানীতে সরবরাহ কমে যাওয়ায় যে-সব সবজির দাম প্রতি কেজি ২০–৩০ টাকা বেড়েছিল, সেগুলোর দাম কমতে শুরু করেছে। তবে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম এখনো চড়া।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার রাত থেকে অস্থিরতার কারণে ঢাকার বাজারে সবজির সরবরাহ প্রায় ৩০ শতাংশ কমে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা বাড়তে শুরু করেছে।

বুধবার (৭ আগস্ট) ঢাকার বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির দাম কমতির দিকে।

সেগুনবাগিচা পাইকারি বাজারের সবজি বিক্রেতা আনিসুর রহমান টিবিএসকে বলেন, শুক্রবার থেকে সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়লেও দাম এখন নিম্নমুখী।

বেশির ভাগ দোকানে আলু ৭০ টাকা থেকে কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

প্রতি কেজি বেগুনের দাম গত শুক্রবারের ৮০–১০০ টাকা থেকে কমে ৬০–৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা থেকে কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম প্রতিটি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে করলা এখন ৫০ থেকে ৬০ টাকা ও ঢেঁড়শ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কারওয়ান বাজার সবজির আড়তদারদের সংগঠনের সভাপতি ইমরান মাস্টার টিবিএসকে বলেন, এ মৌসুমে এমনিতেই সবজির উৎপাদন ও সরবরাহ কম থাকে। দেশব্যাপী অস্থিরতা সরবরাহের ঘাটতিকে আরও বাড়িয়ে তুলেছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে।

সবজির দাম কিছুটা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক। প্রতি আঁটি লাল, পালং ও মুলার শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা কয়েক সপ্তাহ আগে ছিল ১৫ টাকা। অন্যদিকে প্রতি আঁটি লাউ শাক বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

পেঁয়াজ আগের মতোই প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে রাজধানীজুড়ে ডিম ও মুরগির দাম এখনো চড়া। সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হয়েছে। কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

ব্রয়লার মুরগির প্রতি ডজন ডিমের দামও বর্তমানে ১৭০ টাকায় গিয়ে ঠেকেছে, যা কিছুদিন আগে ১৫০–১৫৫ টাকা ছিল।

বাড্ডায় ডিআইটি প্রজেক্টের ব্রয়লার মুরগির বিক্রেতা সামসুল জানান, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সরবরাহ একেবারেই কমে যায়। রাতে ঢাকার আশপাশ থেকে মাত্র দু-একটি গাড়ি এসেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

তিনি বলেন, গত দুই দিন ধরে সরবরাহ বাড়লেও আগের মাত্রায় ফেরেনি। দাম আগের মতো হতে আরও দুদিন সময় লাগতে পারে।

এদিকে মুদি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানগুলোতে মূলত সপ্তাহখানেকের চালের মজুত সবসময়ই থাকে বলে আগের সপ্তাহের অস্থির পরিস্থিতিতেও খুব বেশি সরবরাহ সংকট তৈরি হয়নি।

Related Topics

টপ নিউজ

বাজারদর / শাকসবজি / সবজির দাম / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net