Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
যেভাবে ভাইরাল তাপসের ছবি

বাংলাদেশ

জেবুন নেসা আলো
06 August, 2024, 06:30 pm
Last modified: 06 August, 2024, 06:54 pm

Related News

  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল

যেভাবে ভাইরাল তাপসের ছবি

হঠাৎই খেয়াল করলাম, কেবিন ক্রুরা এক ভিআইপি যাত্রীকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি তৎক্ষণাৎ আমার মোবাইল ফোনের ক্যামেরাটি চালু করি। দেখলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানটিতে উঠেছেন।
জেবুন নেসা আলো
06 August, 2024, 06:30 pm
Last modified: 06 August, 2024, 06:54 pm
ছবি: জেবুন নেসা আলো/টিবিএস

দিনটি ছিল ৩ আগস্ট, যেদিন মাস ধরে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে সহিংসতায় রূপ নিয়েছিল। ওইদিন সকাল সাড়ে ৮টায় আমার সিঙ্গাপুরের উদ্দেশে বিমান বাংলাদেশের ফ্লাইট ছিল। সেই ফ্লাইট ধরতে যথারীতি এয়ারপোর্টে পৌঁছাই।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে এশিয়ান জার্নালিজম ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এক মাস আগে থেকেই আমার ফ্লাইট নির্ধারিত ছিল।

দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে যেহেতু অনেক রাজনৈতিক নেতারই দেশ ছেড়ে পালানোর কথা শোনা যাচ্ছিল, তাই একজন সাংবাদিক হিসেবে আমি এয়ারপোর্টে পৌঁছে সতর্ক নজর রাখছিলাম

সৌভাগ্যবশত বিজনেস ক্লাসে সিট ফাঁকা থাকায় আমার সিটটি ইকোনমি ক্লাস থেকে পরিবর্তন করে বিজনেস ক্লাসে দেওয়া হয়। দেখলাম, বিজনেস ক্লাসে যাত্রী মাত্র চারজন।

ইতিমধ্যে ফ্লাইটে আমাদের বাদাম ও জুস পরিবেশন করা হয়েছিল। ফ্লাইটটি উড্ডয়নেরও প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছিল। 

হঠাৎই খেয়াল করলাম, কেবিন ক্রুরা এক ভিআইপি যাত্রীকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি তৎক্ষণাৎ আমার মোবাইল ফোনের ক্যামেরাটি চালু করি। দেখলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানটিতে উঠেছেন। তিনি ছিলেন বিমানটিতে ওঠা শেষ যাত্রী, যিনি সংঘাত-সংঘর্ষের আগুনে জ্বলতে থাকা তার শহর ছেড়ে চলে যাচ্ছিলেন। তিনি একাই ছিলেন। তার পরনে ছিল কালো স্যুট, হাতে ছিল ছোট একটি ব্যাগ।

যদিও সংঘাত-সংঘর্ষের আগুনে পুরো দেশ জ্বলছিল, কিন্তু তার চোখে-মুখে সেটির কোনো চিহ্নই ছিল না। সুন্দর করে আঁচড়ানো চুলে তাকে বেশ সতেজ দেখাচ্ছিল। তিনি কেবিনের প্রথম সারিতে বসেছিলেন। আমিও একই পাশে শেষের সারিতে ছিলাম।

যদিও আমি তাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, তবে আমার মনে হলো বিমানে উঠেই তিনি বেশ লম্বা একটি ঘুম দিয়েছিলেন। কারণ, চার ঘণ্টা দীর্ঘ যাত্রায় অবতরণের মাত্র আধাঘণ্টা আগে তাকে খাবার পরিবেশন করা হয়েছিল। 

তিনি বিমানে ওঠার পরপরই আমি ফোনের ক্যামেরায় তার ছবি তুলে সঙ্গে সঙ্গে সেটি আমার অফিসে পাঠিয়ে দেই। কেবল এটি নিশ্চিত হওয়ার জন্য যে রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর বিষয়টি সত্য কি না। 

আমি আমার অফিসের নিজেদের একটি ম্যাসেঞ্জার গ্রুপে ছবিটি শেয়ার করি। যদিও এর উদ্দেশ্য ছবিটি প্রকাশ করা ছিল না, কেবল এটাই নিশ্চিত হওয়া উদ্দেশ্য ছিল যে দেশের এই সঙ্কটময় মুহূর্তে ভিআইপিরা দেশ ছাড়ছেন। 

দেশে চলমান বিক্ষোভের কারণে প্রতিদিনই বহু ঘটনা ঘটছিল। এ কারণে আমরাও ছবিটার কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু পরের দিনই দেখলাম সোশ্যাল মিডিয়ায় তাপসের এ ছবি ভাইরাল। আমি জানি না কে ছবিটি অন্য কাউকে শেয়ার করেছিল। আর এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র / বিমান বাংলাদেশ / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net