Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কাল থেকে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল; ‘দাবি মানা হয়েছে’, আন্দোলন বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 11:55 pm
Last modified: 04 August, 2024, 12:02 am

Related News

  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • নেপালের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে, অভিযোগ জেন-জিদের
  • পরিস্থিতি এখন শান্ত, তবে অনিশ্চয়তা কাটেনি: কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশি পর্যটক
  • নেপালে কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ

কাল থেকে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল; ‘দাবি মানা হয়েছে’, আন্দোলন বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে বা সেরকম পরিস্থিতি হলে পদত্যাগ করব।
টিবিএস রিপোর্ট
03 August, 2024, 11:55 pm
Last modified: 04 August, 2024, 12:02 am
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

আগামীকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'অসহযোগ আন্দোলন' কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, 'তারা এটা ভুল আন্দোলন করছেন বলে আমি মনে করি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, সুতরাং তাদের এ সমস্ত… এ অসহযোগ আন্দোলন আমার মনে হয় তুলে নেওয়া উচিত।'

আজ শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে বা সেরকম পরিস্থিতি হলে পদত্যাগ করব।

'প্রয়োজন হলে... এ রকম যদি কোনো সিচুয়েশন [পরিস্থিতি] আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন… আমরা তো সব সময় দেশের জন্য কাজ করি। আমরা সেটা করব, যদি প্রধানমন্ত্রী সেটা মনে করেন,' বলেন তিনি।

তিনি বলেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত আবু সাঈদের ঘটনায় দুজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রদের জামিন দেওয়া হচ্ছে। ২ আগস্ট ৭৫ জন এবং ৩ আগস্ট ৫৯ জন মিলিয়ে দুদিনে মোট ১৩৪ জন ছাত্রকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

যে সব শিক্ষার্থীদের আটক করা হয়েছে, যাচাইবাছাইয়ের মাধ্যমে তাদের মধ্যে যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

'তবে কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যেমন যাত্রাবাড়ীতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে যে কিশোর, তাকে ছাড়া হবে না। বা এ ধরনের কোনো কাজে অন্য কেউ থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুমৃত্যু নিয়ে ইউনিসেফ যে রিপোর্ট দিয়েছে তা সঠিক নয়। 'শিশুর সংজ্ঞা এখানে মূলত বিষয়। যাদেরকে শিশু বলা হচ্ছে — ১৭-১৮ বছরের — তারা আসলে যুবক। কোনো শিশু মারা যায়নি।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আপনারা জানেন, এ আন্দোলনের সময় ঢাল হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল। তাদের চেহারাটা... শিশুদের আড়ালেই তারা ছিল। পেছনের শক্তিকে রুখতে এ ঘটনাগুলো ঘটেছে।'

কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি, এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ ব্যবহার করে না এগুলো।'

আন্দোলনকারীদের এক দফা এবং অসহযোগ আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নিজেকে রক্ষায় পুলিশ গুলি চালাতেই পারে, এটা তার অধিকার। তবে সরকার অবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।'

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান / কারফিউ শিথিল / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • নেপালের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে, অভিযোগ জেন-জিদের
  • পরিস্থিতি এখন শান্ত, তবে অনিশ্চয়তা কাটেনি: কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশি পর্যটক
  • নেপালে কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net