Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

আন্তর্জাতিক

এপি
25 September, 2025, 04:10 pm
Last modified: 25 September, 2025, 04:13 pm

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেল আমদানি বাড়িয়েছে ভারত
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি

উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে ভারত সরকার। কাশ্মীরে ভিন্নমত দমন করা হলেও লাদাখে রাজনৈতিক অধিকারের দাবি বরং বেড়েছে।
এপি
25 September, 2025, 04:10 pm
Last modified: 25 September, 2025, 04:13 pm
লাদাখে বিক্ষোভকারীরা পুলিশের ভ্যান পুড়িয়ে দেয়। ছবি: এপি

ভারতের লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অঞ্চলটির প্রধান দুই জেলা লেহ ও কারগিলে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

বুধবারের ওই সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হন। এরপর বৃহস্পতিবার সকাল থেকে লেহ ও কারগিলে পাঁচজনের বেশি সমাবেশ নিষিদ্ধ করা হয়। এ সময় রাস্তায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

পুলিশ জানায়, বুধবার লেহ শহরে মিছিল ঠেকাতে গেলে বিক্ষোভকারীরা তাদের উদ্দেশে ইটপাটকেল ছোড়ে। এসময় বিক্ষোভকারীরা পুলিশ ও আধাসামরিক বাহিনীর গাড়ি, ভারতের ক্ষমতাসীন বিজেপির স্থানীয় কার্যালয় ও কিছু সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, পুলিশের গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জে অন্তত চারজন নিহত হয়েছেন।

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে ভারত সরকার। কাশ্মীরে ভিন্নমত দমন করা হলেও লাদাখে রাজনৈতিক অধিকারের দাবি বরং বেড়েছে।

স্থানীয়রা ভূমি ও কৃষি সংক্রান্ত সিদ্ধান্তে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে রাজ্য মর্যাদা ও সংবিধানসিদ্ধ ক্ষমতা দাবি করছে।

স্থানীয় এক সংগঠনের ডাকা ধর্মঘট থেকে বুধবারের বিক্ষোভের সূত্রপাত হয়। ওই ধর্মঘটে অংশ নেওয়া দুই ব্যক্তি অনশনে অসুস্থ হয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। সহিংসতার জন্য জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের 'উসকানিমূলক বক্তব্য'কে দায়ী করা হয়। ওয়াংচুক গত ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছিলেন। চলতি এই সংঘর্ষের পর তিনি অনশন ভাঙেন।

বুধবারের সহিংসতা লাদাখে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের পরিবর্তনকে প্রথমে স্বাগত জানালেও পরে ভূমি দখল, ব্যবসায় ক্ষতি ও ভঙ্গুর পরিবেশের ওপর প্রভাব নিয়ে শঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা।

লাদাখের প্রতিনিধিরা ইতিমধ্যে দিল্লির কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও ব্যর্থ হয়েছেন। আগামী ৬ অক্টোবর আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাহাড়ি এ অঞ্চলের বিরল জনবসতি সীমান্ত বিরোধ, বন্যা, ভূমিধস ও খরার মতো জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে রয়েছে। লাদাখের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যা কোটি মানুষের পানির উৎসকে হুমকির মুখে ফেলেছে।

এদিকে, ২০২০ সালে ভারত-চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে অঞ্চলের সামরিকীকরণ বেড়ে যাওয়ায় পরিবেশগত  দূষণ আরও তীব্র হয়েছে।

Related Topics

টপ নিউজ

লাদাখ / লাদাখ সীমান্ত / ভারত / কাশ্মীর / সংঘর্ষ / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেল আমদানি বাড়িয়েছে ভারত
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net