Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
নেপালে কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক

দ্য কাঠমান্ডু পোস্ট
09 September, 2025, 11:30 am
Last modified: 09 September, 2025, 11:29 am

Related News

  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

নেপালে কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ

সরকারি দমননীতির প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকেই কালাঙ্কি, চাপাগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনেও কিছু তরুণ জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
দ্য কাঠমান্ডু পোস্ট
09 September, 2025, 11:30 am
Last modified: 09 September, 2025, 11:29 am
ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে কারফিউ ভেঙ্গে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বরসহ অন্যান্য এলাকায় বিক্ষোভ করছেন তরুণরা। সোমবারের বিক্ষোভ ও দমনপীড়নের পর প্রশাসন এই কারফিউ জারি করে।

সোমবার জেন-জি বিক্ষোভে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগে শুধু কাঠমান্ডুতেই কমপক্ষে ১৭ জন নিহত হন। ইটাহারিতে নিহত হয়েছেন আরও দুজন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০০ বিক্ষোভকারী।

সরকারি দমননীতির প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকেই কালাঙ্কি, চাপাগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনেও কিছু তরুণ জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুর জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন। কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় জানিয়েছে, রিং রোডের ভেতরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ থাকবে। এর আওতায় পড়েছে বলকুমারি ব্রিজ, কোটেশ্বর, সীনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গঙ্গাবু, বলাজু, স্বয়ম্ভূ, কালাঙ্কি, বালখু ও বাগমতি ব্রিজ এলাকা।

ললিতপুরে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ থাকবে ২, ৪, ৯, ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডে। ভক্তপুরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয়েছে মধ্যপুর ঠিমি, সূর্যবিনায়ক, চাঙুনারায়ণ ও ভক্তপুর পৌর এলাকায়।

এই আদেশে সব ধরনের চলাচল, সমাবেশ, মিছিল, সভা ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে স্থানীয় প্রশাসন আইন ১৯৭১–এর ৬(৩) ধারায়।

এদিকে, কারফিউ অমান্য করে মঙ্গলবার সকালে নতুন বানেশ্বরের পার্লামেন্ট ভবনের সামনে হঠাৎ জড়ো হন কিছু তরুণ। তারা কোনো ব্যানার বহন করেননি। এক অংশগ্রহণকারী বলেন, 'সোমবারের ঘটনা সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে। আমি এসেছি যুবকদের পাশে দাঁড়াতে।'

সোমবার নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিরুদ্ধে বিক্ষোভে ১৯ জন নিহত হন। শাসক দল ও বিরোধী দলের নেতারা সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের মতে, এ মর্মান্তিক ঘটনা দমননীতিরই প্রতিফলন।

পরবর্তীতে রাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেপাল সরকার।

এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে এক ডজনের বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে সোমবার হাজারো তরুণ জোরপূর্বক দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে তারা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

Related Topics

টপ নিউজ

নেপাল আন্দোলন / কারফিউ উপেক্ষা / জেন-জি আন্দোলন / বিক্ষোভ / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net