Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
‘আমার ভাইয়ারে ফিরায়ে দাও’: এখনো ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছে বৃষ্টি

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
28 July, 2024, 03:25 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

‘আমার ভাইয়ারে ফিরায়ে দাও’: এখনো ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছে বৃষ্টি

কান্নায় ভেঙে পড়া জাকির বলেন, 'বিচার কার কাছে চাইব? বিচার করার মানুষ নাই। আল্লাহর কাছে বলি, বিনাদোষে আমার সন্তানকে যারা হত্যা করেছে, তাদের বিচার যেন আমি জীবদ্দশায় দেখে মরতে পারি।'
সৈয়দ মেহেদী হাসান
28 July, 2024, 03:25 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফয়সাল আহমেদ শান্ত। ছবি: সংগৃহীত

বৃষ্টি অষ্টম শ্রেণির ছাত্রী। ফয়সাল পড়তেন সম্মান প্রথম বর্ষে। তারা দুজন ভাই-বোন। দুজনে সারাদিন বাসা মাতিয়ে রাখতেন। কিন্তু এখন সবকিছু নির্জীব।

পড়ার টেবিল, ব্যবহার্য দ্রব্য আর পোশাক থরে থরে সাজানো আছে আগের মতোই। শুধু ফয়সাল আহমেদ শান্ত আর নেই।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর ২নং গেটের মাঝামাঝি জায়গায় গুলিবিদ্ধ হন শান্ত। পরে তার মৃত্যু হয়।

ভাইয়ের এমন অকালপ্রয়াণ এখনো মানতে পারছে না ছোটবোন বৃষ্টি। সারাক্ষণ চুপ করে বসে থাকে। কেউ কথা বলতে এলেই অঝোরে কান্নায় ভেঙে পড়ে।

'আমার ভাইয়ারে ফিরায়ে দাও। আমার ভাইয়া কই — আমি ভাইয়ার কাছে যাব। আমার ভাইয়া আর আইবে না।'

কাঁদতে কাঁদতে মূর্ছাও যাচ্ছে বৃষ্টি। শান্ত নিহত হওয়ার দশদিন পরও এমন অবস্থায় একমাত্র মেয়েকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন স্বজন ও পরিবারের সদস্যরা।

স্বজন আলাউদ্দিন বলেন, বৃষ্টির মানসিক বিপর্যয় খুব বেশি। 'ও ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। তার ভাই ফিরবে না, এটা মানতেই পারছে না।'

শান্তর পিতা জাকির হোসেন বলেন, 'ওতো কোনো মিছিলে যায়নি। ও রওয়ানা করেছিল টুইশন পড়ানোর বাসায়। পথে গুলিতে মারা গেল আমার বাজান।'

তবে শান্তকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা মিসকাত গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের সঙ্গেই আন্দোলনে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন শান্ত।

কান্নায় ভেঙে পড়া জাকির বলেন, 'বিচার কার কাছে চাইব? বিচার করার মানুষ নাই। আল্লাহর কাছে বলি, বিনাদোষে আমার সন্তানকে যারা হত্যা করেছে, তাদের বিচার যেন আমি জীবদ্দশায় দেখে মরতে পারি।'

শান্তর মা স্কুলশিক্ষিকা রেশমা আক্তার বলেন, 'যেদিন লাশ নিয়ে এসেছি, তার সামনে-পেছনে পুলিশের গাড়ি। জীবিত অবস্থায় আমার ছেলেকে কেউ নিরাপত্তা দেয়নি।'

শান্ত চট্টগ্রামের ওমরগনি এমইসি কলেজের হিসাববিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মূল বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কোটা সংস্কার আন্দোলন / নিহত / কোটা সংস্কার / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net