Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
কোটা সংস্কার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:40 pm
Last modified: 17 July, 2024, 09:39 pm

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

কোটা সংস্কার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন

এদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
17 July, 2024, 09:40 pm
Last modified: 17 July, 2024, 09:39 pm
উপরের বাম থেকে- আবু সাঈদ, সবুজ আলী, মো. শাহজাহান, নিচের বাঁ দিক থেকে- ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ কর্মী এবং পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

আগের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন বন্ধের চাপ দিতেই এ বিক্ষোভ হয়।

এদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছে যারা

আবু সাঈদ (২৫)

চলমান কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত যে ছয়টি খবর পাওয়া গেছে তার মধ্যে আবু সাঈদের মৃত্যু প্রথম।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এই ঘটনার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে একা একা দাঁড়িয়েছিলেন তিনি। আচমকাই তাকে গুলি করেন এক পুলিশ অফিসার।

তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েক মিনিট পরেই মাটিতে পড়ে যান।

তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঈদ (২৫) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

সবুজ আলী (২৫)

ঢাকা কলেজের কাছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সংঘর্ষে সবুজ আলী নিহত হয়েছেন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

সবুজ (২৫) ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন।

সবুজকে তাদের একজন কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ এবং তার মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে।

মো. শাহজাহান (২৪)

ঢাকা কলেজের কাছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মো. শাহজাহান (২৪) নিহত হন।

ওইদিন বিকালে ঢাকা সিটি কলেজের সামনের ফুটপাতে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, শাহজাহান বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে পাপোশ বিক্রি করতেন।

মো. ওয়াসিম আকরাম (২২)

চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ওয়াসিম আকরাম নিহত হয়েছেন।

ওয়াসিম (২২) চট্টগ্রাম কলেজের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

ফয়সাল আহমেদ শান্ত (২০)

গতকাল চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে ফয়সাল আহমেদ শান্তও নিহত হন।

২০ বছর বয়সী শান্ত ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মো. ফারুক (৩২)

চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে পথচারী ফারুক নামে এক পথচারী নিহত হয়েছেন।

ফারুক (৩২) একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

কোটাবিরোধী আন্দোলন / নিহত / ছাত্রলীগ / পুলিশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net