Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
'দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য': টেন মিনিট স্কুল থেকে বিনিয়োগ প্রত্যাহার প্রসঙ্গে পলক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 July, 2024, 01:50 pm
Last modified: 18 July, 2024, 06:24 pm

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

'দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য': টেন মিনিট স্কুল থেকে বিনিয়োগ প্রত্যাহার প্রসঙ্গে পলক 

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্বে আছেন আয়মান সাদিক। তিনি সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট 
16 July, 2024, 01:50 pm
Last modified: 18 July, 2024, 06:24 pm
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 'টেন মিনিট স্কুল'-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। আজ (মঙ্গলবার) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।' 

আজ সকালে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে জানতে চাইলে জুনাইদ পলক বলেন, "এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত-শত প্রতিষ্ঠান আবেদন করে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরো প্রায় পঞ্চাশটির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।"

আয়মান সাদিকের ফেসবুক পোস্ট; ছবি: আয়মান সাদিকের ফেসবুক থেকে নেওয়া

প্রতিমন্ত্রী আরও বলেন, "কিন্তু আমাদের চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভিতরে যে তথ্য উপাত্ত বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।" 

জুনাইদ পলক জানান, "সেই জায়গাতে আমাদের কিছু বিধি-নিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোন নেগেটিভ বিষয় প্রকাশ করি, এটা তো অন্য বিনিয়োগকারির কাছেও যাবে, অন্য বিনিয়োগকারীও আছে। কিংবা আরো ভবিষ্যতে যেতে পারে। তাহলে যদি কেন দিলাম না, সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলব যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারিনা।'

তবে টেন মিনিট স্কুলে থেকে বিনিয়োগ প্রত্যাহার সম্পর্কে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, "যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, সফল শিল্পী, সাংবাদিক হতে পারে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু জাতির পিতা বিষয়ে কোন বিরোধ বা মতপার্থক্য থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোন অবস্থান নেয় তার সাথে সরকার থাকতে পারে না। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।"

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তিনি দুদিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, 'কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।'

আয়মান সাদিকের ফেসবুক পোস্ট; ছবি: আয়মান সাদিকের ফেসবুক থেকে নেওয়া

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্বে আছেন আয়মান সাদিক। তিনি সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। 

প্রথম পোস্টে আয়মান লিখেছিলেন, "কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।"

আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটার পর আয়মান লিখেছিলেন, "রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই"

Related Topics

টপ নিউজ

টেন মিনিট স্কুল / আয়মান সাদিক / জুনাইদ আহমেদ পলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net