Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সাভারে সস্ত্রীক চিকিৎসক আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2024, 06:40 pm
Last modified: 13 July, 2024, 06:54 pm

Related News

  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করেও জবানবন্দি দেননি বিমানের সাবেক এমডি সাফিকুর

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সাভারে সস্ত্রীক চিকিৎসক আটক

চিকিৎসকদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘শিশুটির সমস্ত শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে, তবে সবগুলো আঘাতই পুরোনো। কিছু আঘাত হয়তো ১৫ দিন বা একমাস আগের, কিন্তু কিছু আঘাত বেশ পুরোনো।’
টিবিএস রিপোর্ট
13 July, 2024, 06:40 pm
Last modified: 13 July, 2024, 06:54 pm
শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটক দম্পতি। ছবি: সংগৃহীত

চুরির অভিযোগ এনে ১০ বছর বয়সি এক শিশু গৃহকর্মীকে চাকু দিয়ে খুঁচিয়ে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ এক চিকিৎসককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকার সাভারের পৌর এলাকার রাজাশন থেকে এ দম্পতিকে আটক করা হয়। তারা হলেন কাজী মো. ইসমাইল হোসেন (৩১) ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশমণি (২৬)।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আমরা এ দম্পতিকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের পাশাপাশি এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা বলেন, 'আগামীকাল আমাদের কনসালটেন্টরা শিশুটিকে দেখে পর্যবেক্ষণ দেওয়ার পর তার চিকিৎসার বিষয়ে পরবর্তীকরণীয় নির্ধারণ করা হবে।'

তিনি টিবিএসকে বলেন, শিশুটিকে সকালে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরবর্তীসময়ে আমাদের চিকিৎসকেরা শিশুটিকে দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, 'শিশুটির সমস্ত শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে, তবে সবগুলো আঘাতই পুরোনো। কিছু আঘাত হয়তো ১৫ দিন বা একমাস আগের, কিন্তু কিছু আঘাত বেশ পুরোনো।'

আটক ইসমাইল হোসেন বর্তমানে বরগুনার ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ৪২ ব্যাচের একজন কর্মকর্তা বলে জানা গেছে।

শিশুটির সমস্ত শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

আটক চিকিৎসকের পরিচয় নিশ্চিত করে বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম নাজমুল আহসান টিবিএসকে বলেন, 'কাজী ইসমাইল হোসেন আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত রয়েছেন।' এ চিকিৎসকের আটকের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

ভুক্তভোগীর মা কুলসুম আক্তার টিবিএসকে বলেন, 'গত পরশু (১১ জুলাই) ভোরে হঠাৎ ওই দম্পতি আমাকে সাভারের রাজাশন এলাকায় তাদের এক আত্মীয়ের বাসায় ডেকে নিয়ে আমার মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মেয়েকে আর তারা রাখবেন না হলে জানান। পরে আমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসার পর দেখতে পাই, মেয়ের পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত আর জখমের চিহ্ন।'

'এরপর আজ সকালে মেয়েকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পাশাপাশি থানার অভিযোগ দায়ের করি,' বলেন তিনি।

প্রায় দেড় বছর যাবৎ তার মেয়ে আটক দম্পতি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেছে বলেও জানান তিনি।

মেয়ের বরাত দিয়ে কুলসুম আক্তার আরও অভিযোগ করেন, 'প্রথমদিকে অভিযুক্ত দম্পতি বাসায় শিশুটির সঙ্গে ভালো আচরণ করলেও একটা সময় পর থেকে কথায় কথায় মেয়েকে নির্যাতন শুরু করেন। ক্ষুদ্র ভুলেও বিভিন্ন সময় মারধরের পাশাপাশি সম্প্রতি চুরির অভিযোগ তুলে তাকে ছোট চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করেন।'

শিশুটি ওই বাসার কাজে টুকটাক সহায়তা করার পাশাপাশি তাদের সন্তানদের দেখভাল করবে। বিনিময়ে তারা প্রতিমাসে শিশুটির পরিবারকে এক হাজার টাকা দেওয়ার পাশাপাশি শিশুটিকে লেখাপড়া শেখাবেন — দেড় বছর আগে এমন বোঝাপড়ার পর শিশুটিকে ওই দম্পতির বাসায় কাজে দেওয়া হয় বলে জানান মা কুলসুম।

অভিযুক্ত ইসমাইল হোসেন মানিকগঞ্জের দৌলতপুর থানার ঘরিয়ানা কাজীপাড়া এলাকার কাজী লুৎফর রহমানের ছেলে এবং তার স্ত্রী মাহমুদা খানম পরশমণি সাভারের মধ্য রাজাশন এলাকার মৃত নাজিমউদ্দীন সরকারের মেয়ে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গৃহকর্মী নির্যাতন / শিশু নির্যাতন / গৃহকর্মী / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করেও জবানবন্দি দেননি বিমানের সাবেক এমডি সাফিকুর

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net