Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
তীব্র ভিড়ে মেট্রোযাত্রীদের দুর্ভোগ

বাংলাদেশ

নাঈম আলী
10 July, 2024, 05:30 pm
Last modified: 10 July, 2024, 09:59 pm

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

তীব্র ভিড়ে মেট্রোযাত্রীদের দুর্ভোগ

বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলাম বলেন, ‘আমি দুই ঘন্টা ধরে এই সিঁড়িতে অপেক্ষা করছি। আমি মনে করি, কোনো কোটা থাকা উচিত নয়। যদি আমাকে এই স্টেশনে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়, তাও আমি অপেক্ষা করব। কারণ আমি শিক্ষার্থীদের দাবি সমর্থন করি।’
নাঈম আলী
10 July, 2024, 05:30 pm
Last modified: 10 July, 2024, 09:59 pm
আজ বিকালে কারওয়ান বাজার মেট্রো স্টেশন। ছবি: রাজীব ধর

দেশব্যাপী চলছে শিক্ষার্থীদের 'বাংলা ব্লকেড' আন্দোলন। এর জেরে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের মোড় অবরোধ করেন এবং যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাই যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে বহু মানুষ এখন মেট্রোরেলেই ভরসা রাখছেন।

কিন্তু রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে গিয়ে তাদের ভয়াবহ দুর্ভোগ এবং যাত্রী ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে।

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিমাকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে পোর্টেবল ফ্যান হাতে দেখা যায়।

তিনি বলেন, 'প্রায় দুই ঘণ্টা ধরে এখানে অপেক্ষা করছি। ইচ্ছে ছিল আগারগাঁও যাওয়ার। আমি এই আন্দোলনকে সমর্থন করি, কিন্তু এই গরম আবহাওয়া এবং ট্র্যাফিকের মধ্যে আমার এই ঝামেলা ভালো লাগে না।'

ছবি: রাজীব ধর

মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিস টেকনিশিয়ান হিসেবে কর্মরত মনিরও অসন্তোষ প্রকাশ করেন। 

তিনি বলেন, 'আমি এই আন্দোলনে খুব একটা আগ্রহী নই। কিন্তু এখন আমার ব্যবসায়ও ব্যাঘাত ঘটতে শুরু হয়েছে। আমি এখানে মেট্রো স্টেশনে দেড় ঘন্টা ধরে অপেক্ষা করছি, এতক্ষণে আমি মাত্র সিঁড়িতে পৌঁছেছি।'

উত্তরাগামী বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলামকেও কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দেখা গেছে। 

তিনি বলেন, 'আমি দুই ঘন্টা ধরে এই সিঁড়িতে অপেক্ষা করছি। আমি মনে করি, কোনো কোটা থাকা উচিত নয়। যদি আমাকে এই স্টেশনে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়, তাও আমি অপেক্ষা করব। কারণ আমি শিক্ষার্থীদের দাবি সমর্থন করি।'

ছবি: রাজীব ধর

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মাশরুহা জাবিনও কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অপেক্ষা করছিলেন। 

তিনি বলেন, 'ভাগ্যক্রমে আমার কাছে এমআরটি পাস রয়েছে, তাই আমাকে লাইনে অপেক্ষা করতে হবে না। কিন্তু এই ভিড়ের মধ্যে ঢোকা সহজ হবে না।'

তিনি আরও বলেন, 'একজন শিক্ষক হিসেবে আমি নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করি। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমার কথা আসে, তখন এই অসুবিধা আমার ভালো লাগে না। যদি দেখি সিস্টেমে কোন পরিবর্তন হলো না, তাহলে নিশ্চয়ই আমার খারাপ লাগবে। তাই মনে প্রশ্ন জাগে, এসবের মানে কী?'

কারওয়ান বাজার স্টেশনের টিকিট মেশিন অপারেটর রনজিত কান্তি দে বলেন, উপচে পড়া ভিড় সামলানো কঠিন হয়ে পড়ছে।

ছবি: রাজীব ধর

তিনি বলেন, 'অবরোধের কারণে আমরা আমাদের দক্ষিণ গেট বন্ধ করে দিয়েছি, তা না হলে আমরা ভিড় সামলাতে পারতাম না। অন্যদিকে, সাধারণত সকালে আমরা কেবল একটি টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিন ব্যবহার করি। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে আমরা একই সঙ্গে দুটি টিকিট বিক্রির বুথ চালু রাখছি।'

তিনি আরও বলেন, 'মানুষ নির্দেশনা শুনছে না। এখানে সবকিছু একটি সিস্টেম দ্বারা চলে, আমরা এটি নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'

বেসরকারি চাকরিজীবী আবু সাঈদ কড়া ভাষায় কথা বলেন।

তিনি বলেন, 'এই প্রতিবাদ করে কী লাভ? কিছুই বদলাবে না।'

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / কোটাবিরোধী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net