Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সোনাগাজীতে মতিউরের শ্বশুরবাড়িতে ডুপ্লেক্স বাড়ি ঘিরে যা জানা গেল

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
27 June, 2024, 11:25 am
Last modified: 27 June, 2024, 11:37 am

Related News

  • এনবিআরের অতিরিক্ত কমিশনার তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমিসহ সম্পদ জব্দের নির্দেশ
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে মামলা করবে দুদক
  • অবৈধ সম্পদ অর্জন: সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট
  • দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

সোনাগাজীতে মতিউরের শ্বশুরবাড়িতে ডুপ্লেক্স বাড়ি ঘিরে যা জানা গেল

সানা উল্লাহ সানু
27 June, 2024, 11:25 am
Last modified: 27 June, 2024, 11:37 am

ছবি: টিবিএস

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার অসংখ্য বাড়ির মধ্যে মিয়া বাড়ি বেশ সুপরিচিত। তবে এ বাড়িকে ঘিরে বর্তমানে নানা প্রশ্ন স্থানীয়দের মনে। কারণ, ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা আলোচিত মতিউর রহমানের শ্বশুরবাড়ি এটি।

বিলাসবহুল বাড়িটি মতিউর তার শাশুড়িকে বানিয়ে দিয়েছেন বলে আলোচনা চলছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 'ছাগলকাণ্ডে' ভাইরাল হওয়া ছেলে মুশফিকুর রহমান ইফাত ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবুর অনুরোধে শ্বশুরবাড়িতে শাশুড়িকে ১০ বছর আগে এ বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে উপহার দেন মতিউর রহমান। সে কারণে গণমাধ্যমে নানা নেতিবাচক খবর জেনে এখন স্থানীয়রা এ বাড়ি ঘিরে নানা প্রশ্ন করছেন। 

গত শুক্রবার (২১ জুন) সকালে সোনগাজীর সোনাপুর এলাকায় মিয়া পরিদর্শনে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক। এ সময় দেখা যায়, দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটির দরজা বন্ধ। ঘরে কেউ নেই। সামনে দুটি কুকুর শুয়ে আছে। 

মতিউরের বানিয়ে দেওয়া বিলাসবহুল বাড়িটি জসিম উদ্দিন নামে স্থানীয় একব্যক্তি দেখাশোনা করেন। জানতে চাইলে তিনি বলেন, মতিউর রহমানের শাশুড়ি বর্তমানে ঢাকায় মেয়েদের বাসায় ও বাড়িতে আসা-যাওয়ার মধ্যে থাকেন। তিনি এর বেশি কিছু জানাতে রাজি হননি। 

জসিম আরও জানান, গত ১০-১২ বছর ধরে তিনি এই বাড়ির দেখাশোনা করছেন। সর্বশেষ গত দুই মাস আগেও মতিউর রহমান স্ত্রী শাম্মী আখতার শিবু, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও শাশুড়িকে নিয়ে এ বাড়িতে এসেছিলেন। দুদিন থাকার পর আবার ঢাকায় ফিরে যান।

সোনাগাজীতে মতিউরের শ্বশুরবাড়িতে ডুপ্লেক্স বাড়ি। ছবি: টিবিএস

এমন সময় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হকের সঙ্গে দেখা হয়। চেয়ারম্যান আজিজুল জানান, মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবু তার চাচাতো বোন। শাম্মীর স্বামী সাবেক এনবিআরের সদস্য মতিউর রহমান। ইফাত তাদের সন্তান। 

শাম্মীর এক ভাই ঢাকায় ব্যবসা করেন। বিভিন্ন সময়ে মতিউর স্ত্রী-সন্তানদের নিয়ে ফেনীর সোনাগাজীতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসতেন বলেও জানিয়েছেন তিনি। তবে শাশুড়িকে মতিউরের বিলাসবহুল বাড়িটি উপহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, গত বছর কোরবানির ঈদে মতিউরের ছেলে ইফাত ১৪টি গরু ও ছাগল কিনেছিলেন। এর মধ্যে আটটি গরু ও দুটি ছাগল ঢাকায় কোরবানি দিয়েছেন। বাকি চারটি গরু সোনাগাজীতে নানার বাড়িতে নিয়ে এসে জবাই করে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মধ্যে বিতরণ করেছিলেন। 

স্থানীয়রা আরও জানান, আত্মীয়দের নামে মতিউর রহমানের কিছু জমিজমা ফেনী ও সোনাগাজীতে রয়েছে। যা মতিউরের স্ত্রী শাম্মী আখতারের চাচাত ভাই মো. আরিফুর রহমান তাদেরকে কিনে দিয়েছেন। তিনি এই সম্পত্তির দেখাশোনা করেন।

মো. আরিফুর রহমান বলেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তার চাচাতো বোনের স্বামী। মুশফিকুর রহমান ইফাত তাদের একমাত্র সন্তান। শাম্মী আখতারের এক বোন ও এক ভাই রয়েছে। ২৫ বছর আগে মতিউরের সঙ্গে শাম্মী আখতারের বিয়ে হয়। 

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, বিয়ের এক বছর পর শাম্মী আখতারের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান। এরপর শাম্মীর অনুরোধে মতিউর শাশুড়ি, শ্যালিকা লাভলী আক্তার ও শ্যালক মো. নকিবকে ঢাকায় নিয়ে যান। সেখানে লাভলীকে পড়ালেখা শেষে বিয়ে দেন। আর শ্যালক মো. নকিবকে বাসায় রেখে লেখাপড়া করান। সম্প্রতি নকিব চীন থেকে ফ্যাশন ডিজাইনের ওপর লেখাপড়া শেষ করে দেশে ফিরে এসে ব্যবসা ও চাকরি শুরু করেন। বর্তমানে তাঁরা রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসায় থাকেন। 

তবে স্থানীয়রা বলছেন, শ্যালক নকিব ঢাকাসহ বিদেশে মতিউরের ব্যবসা-বাণিজ্যসহ আনুষঙ্গিক কাজকর্ম দেখাশোনা করেন।

ছবি: টিবিএস

আরিফুর রহমান বলেন, মতিউর হঠাৎ করে একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় তিনি নিজেকে নির্দোষ ও আড়াল করতে স্ত্রী-সন্তানদের অস্বীকার করছেন। তবে এটা অচিরেই সমাধান হয়ে যাবে। এছাড়া ফেনী ও সোনাগাজীতে মতিউর ও নকিবের পৈতৃক ছাড়া আর কোনো জমিজমা নেই। তিনি তাদেরকে কোনো জমিজমা কিনে দেননি বলেও জানান আরিফুর।

Related Topics

টপ নিউজ

মতিউর রহমান / এনবিআর কর্মকর্তা মতিউর / এনবিআর কর্মকর্তা / অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • এনবিআরের অতিরিক্ত কমিশনার তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমিসহ সম্পদ জব্দের নির্দেশ
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে মামলা করবে দুদক
  • অবৈধ সম্পদ অর্জন: সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট
  • দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net