Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
সেন্টমার্টিনে মিয়ানমারের গোলা পড়া বন্ধ করতে চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ

ইউএনবি
15 June, 2024, 04:15 pm
Last modified: 15 June, 2024, 04:19 pm

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

সেন্টমার্টিনে মিয়ানমারের গোলা পড়া বন্ধ করতে চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কিছু অভ্যন্তরীণ সংকট রয়েছে। এদের ৫৪টি জাতিগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে যদি আমরা ভুক্তভোগী হই তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেখানে ক্ষমতায় রয়েছে সামরিক সরকার। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।’
ইউএনবি
15 June, 2024, 04:15 pm
Last modified: 15 June, 2024, 04:19 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের গোলা সেন্টমার্টিনে পড়ার বিষয়টি দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, 'চেষ্টা চলছে এবং বাংলাদেশ যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রাখবে। তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে।'

আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কিছু অভ্যন্তরীণ সংকট রয়েছে। এদের ৫৪টি জাতিগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে যদি আমরা ভুক্তভোগী হই তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেখানে ক্ষমতায় রয়েছে সামরিক সরকার। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং যুদ্ধ এড়িয়ে তা অব্যাহত রাখব। তবে আমাদের ওপর হামলা হলে আমরা সেই হামলার জবাব দেব। আমাদের অবমূল্যায়ন করার কোনো কারণ নেই। আমরা প্রস্তুত আছি।'

রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। চলমান অর্থনৈতিক সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন। ১০-১২ লাখ রোহিঙ্গার অতিরিক্ত বোঝা চাপ তৈরি করছে। বিশ্বের বড় বড় দেশ যারা এই সংকট নিয়ে কথা বলে, তাদের লিপ সার্ভিসের (মৌখিকভাবে প্রশংসা) আমাদের দরকার নেই। রোহিঙ্গাদের বোঝা আমাদের কাঁধ থেকে তুলে নিতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান, সেখানেই রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন।'

সড়কে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'কোথাও কোথাও যানজট থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার প্রয়োজন হচ্ছে না।'

যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটবে বলে বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এক কথায় এটা তাদের দিবাস্বপ্ন। গণঅভ্যুত্থান বা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ২০২৪ সালের ৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে এমন ধারণা হাস্যকর।'

তিনি বলেন,'এই দেশে একমাত্র জনপ্রিয় অভ্যুত্থান ছিল ১৯৬৯ সালে। এরপর আর কোনো অভ্যুত্থান হয়নি। ১৯৯০ সালে গণআন্দোলন হয়েছিল, অভ্যুত্থান নয়, যার ফলে স্বৈরশাসক এরশাদের পতন ঘটেছিল।'

বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'আমরা আমাদের সংবিধান অনুসরণ করেছি এবং তা অব্যাহত রাখব। ডোনাল্ড লু কী বলেছেন তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা কখনো বিভিন্ন বিষয়ে আমাদের সমালোচনা করবে, কখনো প্রশংসা করবে; সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের নীতির ভিত্তিতে আমাদের সংবিধান অনুসরণ করে এগিয়ে যাব।'

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সেন্টমার্টিন / গুলি / আওয়ামী লীগ / সমাধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net