Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সময় বাড়ানো হবে না: হাইকমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2024, 05:30 pm
Last modified: 06 June, 2024, 03:14 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সময় বাড়ানো হবে না: হাইকমিশনার

মালয়েশিয়ায় শ্রমিকদের চাকরি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, 'এটা একটা বিষয় যা আমাদের সরকার দেখছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।'
টিবিএস রিপোর্ট
05 June, 2024, 05:30 pm
Last modified: 06 June, 2024, 03:14 pm
বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম ৫ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সরকার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের জন্য পূর্বনির্ধারিত সময়সীমা [ডেডলাইন] ৩১ মে পুনর্বিবেচনা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

'মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের বিষয়ে বাংলাদেশিদের জন্য কোনো সুখবর নেই... আমরা [মালয়েশিয়া] ডেডলাইনের মধ্যেই থাকব, কারণ আমাদের ১৫টি উৎসদেশ রয়েছে এবং আমরা সময়সীমার প্রয়োগে সঙ্গতি বজায় রাখতে চাই,' বুধবার (৫ জুন) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'এটা কেবল বিশেষভাবে বাংলাদেশের জন্য নয়, বরং ১৫টি উৎসদেশের [যেসব দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেয়] জন্য প্রযোজ্য।'

প্রতিমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, 'তিনি আমাদের সময়সীমা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন এবং আমি কুয়ালালামপুরে তার এ অনুরোধ পৌঁছে দেব।'

মালয়েশিয়া সরকার নির্ধারিত সময়সীমার পরেও ২ জুন ই-ভিসা দিয়েছে — বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণ করতে পারি না। এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারসহ যারা ভিসা দিয়েছে, তারা সময়সীমা কঠোরভাবে মেনে চলেছে।'

মালয়েশিয়ায় শ্রমিকদের চাকরি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, 'এটা একটা বিষয় যা আমাদের সরকার দেখছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।'

হাজনাহ মো. হাশিম আরও বলেন, প্রতিমন্ত্রী ও তার বৈঠকে তারা নিয়োগ প্রক্রিয়ার ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছেন এবং শ্রমিকদের কল্যাণে উন্নতির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করেছেন।

৪ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, যেসব বাংলাদেশি কর্মী কাজের অনুমোদিত ভিসা থাকা সত্ত্বেও ৩১ মে'র মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে পারেননি, তাদের জন্য দেশটি সময়সীমা বাড়াবে না।

প্রদত্ত সময়সীমাটি যুক্তিসঙ্গত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ঘোষণা আগে থেকে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, শ্রমিকদের [মালয়েশিয়ায়] নেওয়ার জন্য নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, হাজারো বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থতার জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারকে দোষারোপ করার কোনো মানে নেই।

'তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না,' বায়রার বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / প্রবাসী কর্মী / প্রবাসের শ্রমবাজার / প্রবাসী শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে শ্রমবাজারে নতুন ধাক্কা, উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমছে বাংলাদেশিদের
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net