Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
গ্রাহকের চাবি ছাড়া লকার খোলার সুযোগ নেই: ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 09:50 am
Last modified: 03 June, 2024, 09:56 am

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক

গ্রাহকের চাবি ছাড়া লকার খোলার সুযোগ নেই: ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগের বিষয়ে এ কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 09:50 am
Last modified: 03 June, 2024, 09:56 am
চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখা। ছবি: টিবিএস

ব্যাংকের লকারে গ্রাহকের সঞ্চিত কোনো জিনিস ব্যাংকের দায়িত্বরতদের মাধ্যমে চুরি যাওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করেছেন চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার প্রধান ও ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট এস এম শফিকুল মাওলা চৌধুরী।

রোববার (০২ জুন) সকালে শফিকুল মাওলা চৌধুরী তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ব্যাংক কর্মীদের দ্বারা গ্রাহকের লকার থেকে কিছু চুরি হওয়া অসম্ভব। কারণ গ্রাহকের কাছে থাকা চাবি ছাড়া লকার খোলার কোনো সুযোগ নেই।"

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট।

এর আগে, গত ২৯ মে দুপুরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় কিছু স্বর্ণালংকার আনার জন্য যান ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার বারী। গত ১৭ বছর ধরে তিনি ব্যাংকটির লকার ব্যবহার করছেন। 

এই গ্রাহক জানান, লকারের দায়িত্বে থাকা কর্মকর্তাকে লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে লকার কক্ষের দরজা খোলা হয়। এরপর ওই কর্মকর্তা গ্রাহকের বরাদ্দকৃত লকারটি ইতোমধ্যেই খোলা দেখতে পান। গ্রাহকের অভিযোগ, লকারে ১৪৯ ভরি স্বর্ণের পরিবর্তে মাত্র ১০ থেকে ১১ ভরি স্বর্ণ অবশিষ্ট ছিল। খোয়া যাওয়া স্বর্ণালঙ্কারের দাম প্রায় দেড় কোটি টাকা বলে জানান তিনি। গত শনিবার বিষয়টি গণমাধ্যমে প্রচার হয়।

এমন অভিযোগের বিষয়ে গতকাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এস এম শফিকুল মাওলা চৌধুরী বলেন, "গ্রাহকরা রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধসহ দালিলিক কার্যক্রম সম্পাদনের পর ব্যাংকের দায়িত্বরত লকার ইনচার্জ মাস্টার চাবি দিয়ে লকার কক্ষ খুলে গ্রাহককে ঢোকার ব্যবস্থা করে দেন। এরপর গ্রাহক তার কাজ সম্পাদন করে নিজ দায়িত্বে নিজের লকার চেম্বারটি বন্ধ করে বের হয়ে যান। এরপর আমাদের কর্মকর্তা লকার কক্ষের দরজা বন্ধ করে দেন। গ্রাহকের লকারের দ্বিতীয় কোনো চাবি ব্যাংকের কাছে থাকে না।"

"সেখানে তিনি কী রেখেছেন, সেটি আমাদের জানা নেই। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে লকারে কোনো সিসিটিভি ক্যামেরাও স্থাপনের সুযোগ নেই," বলেন তিনি।

এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা চকবাজার শাখা পরির্দশন করেছেন বলে জানা গেছে। 

এসএম শফিকুল মাওলা চৌধুরী আরও বলেন, "যেহেতু গ্রাহক ছাড়া লকার খোলার সুযোগ নেই। আমাদের ধারণা, গ্রাহক সর্বশেষ লকার রুম চেকআউটের সময় ভুল কিংবা অসাবধানতাবশত লকার আংশিক খোলা অবস্থায় চাবি বের করে আসতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে তদন্তকারী দলের প্রতিবেদনের ওপর। ব্যাংকের তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার সারাদিন চকবাজার শাখায় এসে প্রয়োজনীয় তদন্ত কাজ সম্পন্ন করেছে। তদন্ত চলমান রয়েছে।"

তিনি বলেন, "লকারে কি পরিমাণ স্বর্ণ বা কি রেখেছেন, তা প্রমাণের কোনো সুযোগ নেই। তবে চুরি বা ডাকাতি ঘটনা ঘটলে চুক্তি অনুসারে, বীমার অর্থ পাবেন। ছোট লকারের বিপরীতে এক লাখ, মাঝারি লকারে দুই লাখ এবং বড় লকারের বিপরীতে তিন লাখ টাকা পাবেন গ্রাহক। ব্যাংকের প্রধান কার্যালয় সব শাখার জন্য এই বীমা করেছে। অভিযোগকারী গ্রাহকের লকারটি মাঝারি।"

ভুক্তভোগী চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে। গ্রাহক আদালতের মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
 

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / লকার / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক
  • মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net