Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
১২ জুন থেকে আবার চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2024, 07:40 pm
Last modified: 01 June, 2024, 04:03 pm

Related News

  • টানা বৃষ্টিতে চট্টগ্রামে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, ফিরে গেল ‘পর্যটক এক্সপ্রেস’
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • ঈদযাত্রায় চাপ সামলাতে ট্রেনে বাড়তি কোচ, চলবে বিশেষ ট্রেন
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন

১২ জুন থেকে আবার চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

এর আগে ২৮ মে ইঞ্জিনের স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গত ঈদ-উল-ফিতরে চালু হওয়া জনপ্রিয় ট্রেন সার্ভিসটি বন্ধ করার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
31 May, 2024, 07:40 pm
Last modified: 01 June, 2024, 04:03 pm
কক্সবাজার রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন। প্রতীকী ছবি: টিবিএস

ইঞ্জিন সংকটের কারণে ৩০ মে থেকে বন্ধ ঘোষণা করা চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন সার্ভিস ১২ জুন থেকে আবার চালু হতে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (৩১ মে) জানিয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন রুটে অন্যান্য বিশেষ ট্রেন সার্ভিসের পাশাপাশি এ পরিষেবাটি পুনরায় চালু করা হবে।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, 'কিছুদিন ধরেই ট্রেনের চালক, গার্ড এবং মিটারগেজ ইঞ্জিনের ঘাটতি রয়েছে। কিছু ইঞ্জিনে ট্র্যাকশন মোটর সমস্যা এবং ঘনঘন দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কঠিন হয়ে পড়েছে। ইঞ্জিনগুলো ঈদের আগে পরিদর্শন করতে হবে। এ কারণে বিশেষ ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে।'

কক্সবাজার ট্রেনটি নিয়মিত ট্রেন নয় উল্লেখ করে তিনি বলেন, 'যাত্রীদের চাহিদা বিবেচনায় ১২ জুন থেকে বিশেষ ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছে।'

এর আগে ২৮ মে ইঞ্জিনের স্বল্পতার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গত ঈদ-উল-ফিতরে চালু হওয়া জনপ্রিয় ট্রেন সার্ভিসটি বন্ধ করার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ।

এ ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। মানুষ অভিযোগ করেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে বাস মালিকদের সুবিধার জন্য পরিষেবাটি বন্ধ করা হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও একই ধরনের অভিযোগ জানিয়ে ট্রেন পরিষেবা পুনরায় চালু করার আহ্বান জানায়।

রেলওয়ের পরিবহন ও যান্ত্রিক প্রকৌশল বিভাগের তথ্য অনুসারে, পূর্বাঞ্চলের অর্ধেকেরও বেশি বন্ধ ট্রেনসহ ২০০টি ট্রেন পরিচালনার জন্য মোট ৩০০টি ইঞ্জিনের প্রয়োজন। বর্তমানে মাত্র ১৫৬টি ইঞ্জিন রয়েছে এবং এর মধ্যে ১০০টি কাজ করছে না। তবে ইঞ্জিনের বর্তমান চাহিদা দাঁড়িয়েছে ১১৬-এ।

অন্যদিকে রেলওয়ের দুই অঞ্চলে লোকো মাস্টার (এলএম), সহকারী লোকো মাস্টার (এএলএম) ও সাব লোকো মাস্টার (এসএলএম) পদের সংখ্যা দুই হাজার ২৩৬টি। বিপরীতে মাত্র ৮৫০ জন বর্তমানে নিযুক্ত রয়েছেন, যা ট্রেন চালানোর জন্য জনবল চাহিদার মাত্র ৩৮ শতাংশ।

গত ৮ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করে। যাত্রী ও স্থানীয়দের চাহিদার পরিপ্রেক্ষিতে ট্রেনটির চলাচলের সময় ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার রুট / রেল / বিশেষ ট্রেন / রেল চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • টানা বৃষ্টিতে চট্টগ্রামে ডুবল রেললাইন: কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, ফিরে গেল ‘পর্যটক এক্সপ্রেস’
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • ঈদযাত্রায় চাপ সামলাতে ট্রেনে বাড়তি কোচ, চলবে বিশেষ ট্রেন
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী
  • পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net