Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
উপকূল অতিক্রম করে যাচ্ছে রিমাল, সকালে দুর্বল হতে পারে: বিএমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2024, 01:20 am
Last modified: 27 May, 2024, 01:36 am

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
  • দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি, ৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

উপকূল অতিক্রম করে যাচ্ছে রিমাল, সকালে দুর্বল হতে পারে: বিএমডি

‘ঘূর্ণিঝড়টি আরও ৫–৬ ঘন্টা এর তীব্রতা বজায় রাখবে। এ ধরনের ঘূর্ণিঝড় সাধারণত উপকূলে পৌঁছানোর পর দুর্বল হয়ে পড়ে, তবে রিমাল তীব্রতা ধরে রেখে উপকূলের ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
27 May, 2024, 01:20 am
Last modified: 27 May, 2024, 01:36 am
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় রিমাল এর শক্তি বজায় রেখে দেশের উপকূল অতিক্রম করছে। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল নাগাদ এটি দুর্বল হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ সময় দেশের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৬ মে) রাতে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থার বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।

ঘূর্ণিঝড়টি আগামী ৫–৬ ঘণ্টা তথা সোমবার সকাল পর্যন্ত এর শক্তি বজায় রাখবে বলে জানান এ আবহাওয়াবিদ। এরপর ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে।

'ঘূর্ণিঝড়টি আরও ৫–৬ ঘন্টা এর তীব্রতা বজায় রাখবে। এ ধরনের ঘূর্ণিঝড় সাধারণত উপকূলে পৌঁছানোর পর দুর্বল হয়ে পড়ে, তবে রিমাল তীব্রতা ধরে রেখে উপকূলের ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।'

এ ঘূর্ণিঝড়টি অতীতের আইলা এবং সিডরের মতো শক্তিশালী নয় বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোংলার দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধীরে ধীরে উত্তরে অগ্রসর হয়ে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল আগামী ৫–৬ ঘণ্টায় পার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

রোববার (২৬ মে) রাতে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। ছবি: টিবিএস

রোববার রাত ১১টায় ঘূর্ণিঝড় নিয়ে বিএমডি'র ১৫ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০–১২০ কিলোমিটার।

পায়রা ও মোংলার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপৎসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে বিএমডি জানিয়েছিল, ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত ৮টার দিকে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করে।

ঘূর্ণিঝড়টির আয়তন প্রায় ৪০০ কিলোমিটার বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. শামীম আহসান।

বিএমডির পরিচালক মো. আজিজুর রহমান বলেন, 'ঘূর্ণিঝড়টির গতিবেগ ৯০–১২০ কিলোমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।'

ঘূর্ণিঝড় দুর্বল না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহের জনগণকে সতর্ক থাকতে এবং সুরক্ষা বিধিমালা মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার।

বরিশাল বিভাগের ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: টিবিএস

বরিশাল ও লক্ষ্মীপুরে উপকূল প্লাবিত

ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানায় বরিশাল বিভাগের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রামে পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় ফসলের মাঠ।

অন্যদিকে মেঘনা নদীর জোয়ারের পানির উচ্চতা বেড়ে লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর ও রামগতির উপকূলসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে।

বরিশালের স্থানীয় আবহাওয়া অফিসের আশঙ্কা, পানির প্রবাহ তিন থেকে পাঁচফুট পর্যন্ত উঁচু হতে পারে। রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, বিভাগের গুরুত্বপূর্ণ ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

'পানি বাড়লে বেড়িবাঁধ, মাছের ঘের, ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হবে। পানি নেমে গেলে ভাঙন দেখা দিতে পারে,' বলেন তিনি।

এদিকে রোববার (২৬ মে) লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের বসতবাড়ির উঠানে পানি উঠে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। গবাদি পশু ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েন গৃহস্থরা।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মেঘনা নদীর জোয়ারের পানির উচ্চতা বেড়ে লক্ষ্মীপুরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি: টিবিএস

উপকূলের বাসিন্দা রাহেলা বেগম বলেন, দুপুর ৩টার দিকে মেঘনা নদীতে জোয়ার শুরু হয়। বিকেল ৫টার পর লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।

'মেঘনার তীররক্ষা বাঁধ না থাকায় জোয়ারের পানি খুব সহজে বসতবাড়িতে ঢুকে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানি নামা শুরু হয়,' বলেন তিনি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন, নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ১.৩ থেকে ১.৬ মিটার বৃদ্ধি পেয়েছে।

'রাতে আরেকটি জোয়ার আসবে। তখন ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে,' বলেন তিনি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ছবি: টিবিএস

উপকূলের ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ২৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপকূলীয় অঞ্চলে কোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিআরইবি'র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা ও ঝালকাঠি জেলা।

Related Topics

টপ নিউজ

রিমাল / ঘূর্ণিঝড় রিমাল / আবহাওয়া / ঘূর্ণিঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর
  • দেশের ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি, ৩ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net