Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
দেশে থাইরয়েডের সমস্যায় ভুগছে প্রায় ৫ কোটি মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2024, 10:50 am
Last modified: 25 May, 2024, 10:52 am

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • ডাক্তার কতদিন নিধিরাম সর্দার থাকবে?

দেশে থাইরয়েডের সমস্যায় ভুগছে প্রায় ৫ কোটি মানুষ

থাইরয়েড হরমোনের তারতম্যের জন্য মাসিক, ত্বক ও হার্টের সমস্যা এবং মোটা হওয়া ও চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ইনফার্টিলিটি ও সন্তান মেধাহীন হওয়ার অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্য দায়ী বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
টিবিএস রিপোর্ট
25 May, 2024, 10:50 am
Last modified: 25 May, 2024, 10:52 am
ছবি: টিবিএস

দেশের মোট জনগোষ্ঠীর শতকরা ৩০ ভাগ বা প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েডজনিত রোগে ভুগছে বলে জানিয়েছে বাংলাদেশ এন্ড্রোক্রাইন সোসাইটি।

থাইরয়েড হরমোনের তারতম্যের জন্য মাসিক, ত্বক ও হার্টের সমস্যা এবং মোটা হওয়া ও চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ইনফার্টিলিটি ও সন্তান মেধাহীন হওয়ার অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্য দায়ী বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গতকাল (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বিশ্ব থাইরয়েড দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি প্রধান পৃষ্ঠপোষক ও বারডেমের পরিচালক (শিক্ষা) অধ্যাপক ফারুক পাঠান, থাইরয়েড টাস্কস্কোর্সের সমন্বয়ক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানাসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে থাইরয়েড সমস্যার সব ধরনকে এক সাথে হিসাব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। প্রাপ্ত বয়স্ক নারীদের প্রায় ২ শতাংশ এবং পুরুষদের প্রায় ০.২ শতাংশ হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের বৃদ্ধিজনিত সমস্যা) রোগে ভোগে।

২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে রোগটিতে আক্রান্ত হবার আশঙ্কা বেশি। প্রাপ্তবয়স্ক পুরুষ, নারীদের মধ্যে ৩.৯ শতাংশ থেকে ১.৪ শতাংশ হারে হাইপোথায়রয়েডিজম (থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যা) থাকতে পারে। আরও প্রায় ৭ শতাংশ নারী ও পুরুষ সাবক্লিনিক্যাল হাইপোথায়রয়েডিজমে ভুগে থাকে।

ডা. শাহজাদা সেলিম বলেন, "থাইরয়েডের সমস্যা থাকলে নানাবিধ রোগের পাশাপাশি সন্তান মেধাহীন হতে পারে। তাই থাইরয়েডের মাত্রা সঠিক রাখা অত্যন্ত জরুরি।"

তিনি আরো বলেন, "থাইরয়েড রোগ প্রতিরোধে আয়োডিনযুক্ত লবণ খাওয়া ও রেডিয়েশন থেকে মুক্ত থাকা জরুরি। বিশেষ করে গর্ভাবস্থায় এটি বেশি প্রয়োজনীয়। এক্ষেত্রে যাদের বংশগত থাইরয়েড সমস্যার ইতিহাস আছে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে, ঠান্ডা বা গরম সহ্য করতে না-পারা, বুক ধড়ফড় করা, খাওয়া ও রুচির সঙ্গে ওজন কমা ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।"

Related Topics

টপ নিউজ

থাইরয়েড / রোগ / রোগে আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • ডাক্তার কতদিন নিধিরাম সর্দার থাকবে?

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net