Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
তাপপ্রবাহের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
18 May, 2024, 10:50 am
Last modified: 18 May, 2024, 11:34 am

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • চীনে তীব্র গরমে বিপর্যস্ত শিক্ষার্থীরা, ঘর ছেড়ে সুপারমার্কেট-হোটেলে আশ্রয়
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সবচেয়ে উষ্ণ জুন দেখল স্পেন-ইংল্যান্ড

তাপপ্রবাহের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও, খুলনা ও রাজশাহী বিভাগে রোববার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এমনকি, কিছু স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।
মো. জাহিদুল ইসলাম
18 May, 2024, 10:50 am
Last modified: 18 May, 2024, 11:34 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের ৪ অঞ্চলে নতুন করে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। শুক্রবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে এই সতর্কবার্তা।

দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও, খুলনা ও রাজশাহী বিভাগে রোববার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এমনকি, কিছু স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

তাপপ্রবাহের পরে, আগামী ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিএমডি আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দেশে চলমান তাপপ্রবাহ আগামী ২ দিন পরেই অধিকাংশ এলাকায় কম আসবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পূর্বাঞ্চলে আজ শনিবার থেকেই তাপমাত্রা কমে আসবে। তবে খুলনা, রাজশাহী বিভাগের তাপপ্রবাহ রোববার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে এই দুটি বিভাগের ২/১ টি স্টেশনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠার সম্ভাবনা রয়েছে।"

তিনি আরও জানান, আগামী ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

এদিকে রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগে আগের তাপপ্রবাহের সতর্কতাই কার্যকর রয়েছে। বাতাসের অধিক আর্দ্রতা অস্বস্তির কারণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, পাবনায় সেলসিয়াস ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানেও অনুরূপ পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটি ২২ মে-তেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তীব্রতা বাড়লে ঘূর্ণিঝড়টির নাম হবে 'রেমাল'; আরবি ভাষায় শব্দটির অর্থ 'বালি'।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, "২২-২৩ মে'র দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কোনদিক দিয়ে যাবে সেটি এখনও বলা যাচ্ছে না। ২০ মে এর পরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে।"

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে। এরমধ্যে আগামী ২২ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এই সম্ভাব্য ঘূর্ণিঝড় আগামী ২৫ মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশও টিবিএসকে জানান, আগামী ২২ মের পর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্য বিশ্লেষণের পর তিনি জানান, ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় চারটি প্রধান উপাদানের মধ্যে ইতোমধ্যে তিনটির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। 

"আগামী ২৫ থেকে ২৭ মে এর মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে শুরু করে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে," বলেন তিনি।

আবহাওয়াবিদরা বলছেন, এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৭ মে পর্যন্ত। 

অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে এটি কোথাও আছড়ে পড়তে পারে।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / তাপপ্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • চীনে তীব্র গরমে বিপর্যস্ত শিক্ষার্থীরা, ঘর ছেড়ে সুপারমার্কেট-হোটেলে আশ্রয়
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সবচেয়ে উষ্ণ জুন দেখল স্পেন-ইংল্যান্ড

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net