Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ডিমের দাম ডজনে ২০ টাকা বাড়ল, সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা 

বাংলাদেশ

শাহাদাত হোসেন
08 May, 2024, 10:25 pm
Last modified: 11 May, 2024, 01:30 pm

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী

ডিমের দাম ডজনে ২০ টাকা বাড়ল, সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা 

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মো. সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, ‘প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ডিম আনি। কিন্তু দুই-আড়াই হাজার পিস পাচ্ছি। ডিমের সরবরাহ কম। দামও বেশি।’
শাহাদাত হোসেন
08 May, 2024, 10:25 pm
Last modified: 11 May, 2024, 01:30 pm
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম প্রতি ডজনে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত মাসের তীব্র তাপপ্রবাহে প্রান্তিক খামারগুলোতে ব্যাপকহারে মুরগি মারা গেছে। পাশাপাশি কমেছে ডিম উৎপাদনের হার। ফলে সার্বিকভাবে সরবরাহ কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

গতকাল রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, তেজগাঁও, হাতিরপুল ও কারওয়ান বাজারসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা, সাদা ডিম প্রতি ডজন ১২৫-১৩০ টাকা, দেশি মুরগির ডিম ২৪০-২৫০ টাকা এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা।

গত সপ্তাহে বাদামি ডিমের ডজন ছিল ১১৫-১২০ টাকা এবং সাদা ডিমের ডজন ছিল ১০৫-১১০ টাকা।

রাজধানীর শাহজাদপুরের দেওয়ান জেনারেল স্টোরের বিক্রেতা মো. কবির হোসেন টিবিএসকে বলেন, 'গত সপ্তাহে প্রতি ১০০ ডিম কিনেছি ৯০০-৯৫০ টাকায়। এখন সেটা এক হাজার ১০০ টাকা। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।'

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মো. সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, 'প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ডিম আনি। কিন্তু দুই-আড়াই হাজার পিস পাচ্ছি। ডিমের সরবরাহ কম। দামও বেশি।'

রাজধানীতে ডিমের অন্যতম আড়ৎ তেজগাঁওয়ে। তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির তথ্য অনুযায়ী, গতকাল প্রতি ১০০ বাদামি ডিমের পাইকারি দাম ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে এক হাজার ৩০ টাকা ও সাদা ডিম বিক্রি হয়েছে ৯৭০ টাকা। চলতি মাসের ২ তারিখ থেকে ডিমের দাম বাড়তে শুরু করে। এর আগে প্রতি ১০০ বাদামি ডিমের দাম ছিল ৮৮০ টাকা এবং সাদা ডিম ছিল ৮০০ টাকা। এরপর গত শনিবার আরও বেড়ে বাদামি ডিমের দাম ৯৭০ টাকা এবং সাদা ডিমের দাম ৯১০ টাকা হয়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ডিমের সংকট থাকায় দাম বাড়ছে।

জানতে চাইলে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া টিবিএসকে বলেন, 'প্রতিদিন প্রায় ১৫ লাখ ডিম এ আড়তে আসে। কিন্তু এখন এর চেয়ে এক থেকে দেড় লাখ ডিম কম আসছে। এর প্রভাব কয়েক মাস থাকতে পারে। কারণ যাদের মুরগি মারা গেছে, তারা আবার খামারে মুরগি তুললে এবং সেগুলোর উৎপাদন স্বাভাবিক হলে ডিমের সরবরাহ বাড়বে।'

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন দেশে প্রায় ছয় কোটির বেশি ডিম উৎপাদন হয়। যদিও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) হিসেবে, দিনে ডিম উৎপাদন হয় প্রায় চার কোটি।

পোল্ট্রি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, তীব্র তাপপ্রবাহের কারণে ডিমের উৎপাদন ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমেছে। এর পাশাপাশি ৫-৮ শতাংশ লেয়ার মুরগি মারা গেছে।

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার টিবিএসকে বলেন, 'তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি প্রতিদিন ডিমের একটা দাম মেসেজ করে জানিয়ে  দেয়। সেটাই সারা বাংলাদেশে অনুসরণ করা হয়। গত মাসে অনেক মুরগি মারা গেছে। ডিমের উৎপাদন কমেছে। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রান্তিক খামারিরা কিন্তু তাদের দাম পাচ্ছেন না।'

প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন পোল্ট্রি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবে, উৎপাদন কমে যাওয়ায় ডিমে দৈনিক ক্ষতি হয়েছে ৪ থেকে ৫ কোটি টাকা। আর মুরগি মারা যাওয়ায় লেয়ার ফার্মে দৈনিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা। 

বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী টিবিএসকে বলেন, 'ডিমের সরবরাহ এখন কম। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।' 
 

Related Topics

টপ নিউজ

ডিম / সরবরাহ / দাম / সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net