Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কিরগিজস্তানে চাকরির কথা বলে ইউটিউবে বিজ্ঞাপন; টাকা নিয়ে দেওয়া হতো ভুয়া কাগজপত্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2024, 10:00 pm
Last modified: 07 May, 2024, 11:00 pm

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আনুষ্ঠানিক ছুটি নিয়ে বিদেশে পরিবারের সঙ্গে ফয়েজ তৈয়্যব, ফিরবেন দেশে
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ

কিরগিজস্তানে চাকরির কথা বলে ইউটিউবে বিজ্ঞাপন; টাকা নিয়ে দেওয়া হতো ভুয়া কাগজপত্র

ভুক্তভোগী সোনা মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আর্থিক স্বচ্ছলতার আশায় বাড়িঘর, গরু বিক্রি করে ও ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে ওই এজেন্সিতে জমা দিই। বিমানবন্দরে গিয়ে জানতে পারি ওরা জাল কাগজপত্র দিয়েছে।’
টিবিএস রিপোর্ট
07 May, 2024, 10:00 pm
Last modified: 07 May, 2024, 11:00 pm
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে ভুয়া কাগজপত্র দেওয়ার অভিযোগে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃতরা হলেন জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেল এজেন্সির সত্ত্বাধিকারী ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), এবং শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)।

সিআইডি বলছে, তারা কিরগিজস্তানে চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক ভুক্তভোগীর কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এ চক্রের পাল্লায় পড়া ভুক্তভোগী একজন রিকশাচালকের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (৬ মে) তাদেরকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দের নলিয়াপাড়ার রিকশাচালক সোনা মিয়া ইউটিউবে মোটা অঙ্কের বেতনে কিরগিজস্তানে যাওয়া নিয়ে ট্রাভেল এজেন্সিটির একটি ভিডিও দেখেতে পান।

এরপর বাড়িঘর বিক্রি করে টাকা জমা দিয়ে এজেন্সিটি থেকে ভিসা ও বিমানের টিকিট পান তিনি। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ভিসার তথ্য না পেয়ে সোনা মিয়াসহ তিনজনের যাত্রা স্থগিত করে।

এ ঘটনায় গত ২৪ এপ্রিল পল্টন থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেন সোনা মিয়াসহ আরও দুই ভুক্তভোগী।

সিআইডি'র কর্মকর্তা আজাদ রহমান বলেন, ইউটিউবে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল-এর বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সোনা মিয়া পাঁচ লাখ টাকা জমা দেন। তার সঙ্গে আকাশ ও আকতার নামক আরও দুই ব্যক্তি একই পরিমাণ অর্থ জমা দিয়েছিলেন।

বিজ্ঞাপনে গাড়ি ধোয়ার ওয়ার্কিং ভিসায় কিরগিজস্তানে গিয়ে মাসে ৬০–৬৫ হাজার টাকা বেতনের লোভ দেখানো হয় বলে জানান সিআইডি'র এ কর্মকর্তা।

'এজেন্সি থেকে তাদের ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়। কিন্তু গত ৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার তথ্য না পেয়ে যাত্রা স্থগিত করে,' বলেন আজাদ রহমান।

পরে ভুক্তভোগী তিনজন এজেন্সিটির সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে ২৪ এপ্রিল পল্টন থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় মুঠোফোনে সোনা মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আর্থিক স্বচ্ছলতার আশায় বাড়িঘর, গরু বিক্রি করে ও ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে ওই এজেন্সিতে জমা দিই। বিমানবন্দরে গিয়ে জানতে পারি ওরা জাল কাগজপত্র দিয়েছে।'

এখন তাকে মাসে ৩০ হাজার টাকার কিস্তি দিতে হয় জানিয়ে তিনি বলেন, 'অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে আমি আজ একেবারে রাস্তার ফকির।'

সিআইডি জানিয়েছে, অভিযুক্তরা এর আগে যাদের অভিবাসীকর্মী হিসেবে কিরগিজস্তানে পাঠিয়েছেন, তাদের অধিকাংশই সেখানে মানবপাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

Related Topics

টপ নিউজ

মানবপাচার / কিরগিজস্তান / জাল কাগজপত্র / বিদেশগমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আনুষ্ঠানিক ছুটি নিয়ে বিদেশে পরিবারের সঙ্গে ফয়েজ তৈয়্যব, ফিরবেন দেশে
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net