Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সামাজিক নিরাপত্তা ভাতা পেতে থাকতে হবে সুবিধাভোগীর নিজস্ব অ্যাকাউন্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2024, 11:05 am
Last modified: 25 April, 2024, 11:26 am

Related News

  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুবিধাভোগীদের ভাতা বৃদ্ধির অনুমোদন
  • সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যোগ্য আদিবাসীদের তালিকাভুক্তি মাত্র ২০ শতাংশ: টিআইবি
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে: তারেক রহমান

সামাজিক নিরাপত্তা ভাতা পেতে থাকতে হবে সুবিধাভোগীর নিজস্ব অ্যাকাউন্ট

তবে উপকারভোগীদের মধ্যে যাদের হাতের আঙ্গুল নেই- এমন প্রতিবন্ধী ব্যক্তি, আঙ্গুলের ছাপ কাজ করেনা এমন বয়োবৃদ্ধ ব্যক্তি এবং ১৮ বছরের কম বয়সী উপকারভোগী- যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা শিথিল করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 
টিবিএস রিপোর্ট
25 April, 2024, 11:05 am
Last modified: 25 April, 2024, 11:26 am
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৫ সালের জুলাই থেকে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় সুবিধাভোগীর জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধীত মোবাইল নম্বরে খোলা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টেই ভাতা দেবে সরকার।

অর্থাৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর স্বজন বা আত্মীয়র মোবাইল নম্বরে খোলা কোনো অ্যাকাউন্টে ভাতা দেওয়া হবে না। 

আগামী বছরের জুলাই থেকে এ নিয়ম কার্যকর করা হবে বলে গত ১ এপ্রিল অর্থমন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে।

ওই পরিপত্রে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তাকর্মসূচির নগদ আর্থিক সহায়তা এমএফএস অ্যাকাউটের মাধ্যমে জি-টু-পি পদ্ধতিতে উপকারভোগীর নিজস্ব মোবাইল ফোনে পাঠানো হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে অন্যের ব্যবহৃত মোবাইল নম্বরের বিপরীতে খোলা এমএসএস অ্যাকাউন্টেও আর্থিক সহায়তা গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যায়।এতে অনেক সময় উপকারভোগীর প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

এজন্য নতুন করে চালু করা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে উপকারভোগীর জাতীয় পরিচয় পত্রদ্বারা নিবন্ধিত মোবাইলে খোলা এমএফএস অ্যাকাউন্টে দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে অর্থবিভাগ। 

পাশাপাশি চলমান যে সকল সামাজিক নিরাপত্তার  আর্থিক সহায়তা উপকারভোগীর আত্মীয়-স্বজনের মোবাইলে খোলা এমএফএস অ্যাকাউন্টে দেওয়া হয়, সেগুলো ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে সুবিধাভোগীর জাতীয় পরিচয় পত্রের বিপরীতে নিবন্ধিত মোবাইল ফোনে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। 

তবে উপকারভোগীদের মধ্যে যাদের হাতের আঙ্গুল নেই- এমন প্রতিবন্ধী ব্যক্তি, আঙ্গুলের ছাপ কাজ করেনা এমন বয়োবৃদ্ধ ব্যক্তি এবং ১৮ বছরের কম বয়সী উপকারভোগী- যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা শিথিল করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৫৮ লাখ ব্যক্তিকে বয়স্কভাতা, ২৫ লাখ ৭৫ হাজার জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, ২৯ লাখ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, ৬৫ হাজার হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা, ১৩ লাখ ৪ হাজার জনকে মা ও শিশু সহায়তা ভাতা, ২ লাখ ১৯ জনকে বীর মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয় এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে। 

অর্থমন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিছু পর্যালোচনায় দেখা গেছে যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের অনেকেরই ভাতার টাকা নিজের অ্যাকাউন্টে যাচ্ছে না। যাচ্ছে তাদের স্বজন বা আত্মীয়র অ্যাকাউন্টে। এতে সুবিধাভোগী সময়মত টাকা পান না বা কোনো কোনো ক্ষেত্রে মোটেই টাকা পান না। 

"এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সুবিধাভোগীর নিজস্ব অ্যাকাউন্টে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাজটি যাতে সুবিধাভোগীরা সহজে করতে পারেন সেজন্য এক বছরের বেশি সময় দেওয়া হয়েছে," বলেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি / সামাজিক নিরাপত্তা বেষ্টনী / ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার
  • ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সুবিধাভোগীদের ভাতা বৃদ্ধির অনুমোদন
  • সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যোগ্য আদিবাসীদের তালিকাভুক্তি মাত্র ২০ শতাংশ: টিআইবি
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে: তারেক রহমান

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net