Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 04:45 pm
Last modified: 21 February, 2026, 04:51 pm

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

মাহদী আমিন জানান, জাতীয় নির্বাচনে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মের গুরুদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদানের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 04:45 pm
Last modified: 21 February, 2026, 04:51 pm
ছবি: পিআইডি

দেশের মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা চালু করতে যাচ্ছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মাহদী আমিন জানান, জাতীয় নির্বাচনে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মের গুরুদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদানের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগেই তারা এই ভাতা সুবিধা পাবেন।'

সম্মানি ও ভাতার পরিমাণ কত হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'মাসিক সম্মানি ও উৎসব ভাতার অংক এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিবদের নিয়ে বৈঠক হয়েছে। পরবর্তীতে আরেকটি সভার মাধ্যমে ভাতার পরিমাণ চূড়ান্ত করা হবে।'

উল্লেখ্য, ধর্মীয় প্রতিনিধিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং নির্বাচনি ইশতেহারের ঘোষণা অনুযায়ী বর্তমান সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের ফলে সারা দেশের লক্ষাধিক ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুরা সরাসরি উপকৃত হবেন।

Related Topics

টপ নিউজ

ঈদ / ইমাম / মুয়াজ্জিন / ভাতা / বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net